1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

শ্রীমঙ্গলে “আব্দুল জলিল ফাউন্ডেশনের’ ৩য় বর্ষপূর্তি” উপলক্ষ্যে বিনামূল্যে শীত বস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

মো. জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের ভাগলপুর এলাকায় “আব্দুল জলিল ফাউন্ডেশন” এর “৩য় বর্ষপূর্তি” উপলক্ষ্যে ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে শীত বস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার ২২ ডিসেম্বর ২০২৩ ইং, সকাল সাড়ে ৯টার সময় উপজেলার ভাগলপুরে (ডাক্তার বাড়ী) আব্দুল জলিল ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ জন গরিব অসহায় দরিদ্র সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে বিনামূল্যে লেপ-তোষক বিতরণ করা হয় ও ৩০০ জন শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রতিজনে ৫টি কলম-৫টি খাতা ও আব্দুল জলিল ফাউন্ডেশনের ১টি বই বিতরণ করা হয়।
আব্দুল জলিল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. হুসাইন আহমেদের সঞ্চালনায় ও কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মতলিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, ভাইস চেয়ারম্যান লিটন আহমেদ, কমলগঞ্জ ডিগ্রি কলেজের প্রফেসর মো. আব্দুল মুমিত চৌধুরী, বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের সভাপতি মো. জাকারিয়া আহমেদ, কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নোমান আহমেদ সিদ্দিকী, কালাপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী আলাউর রহমান, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সহিদুর রহমান সহিদ, যুক্তরাজ্য প্রআাসী মো. আব্দুর রব, ফাউন্ডেশনের সভাপতি মো. মিজানুর রহমান মিজান, দৈনিক জনসংগ্রাম পত্রিকা’র সম্পাদক ও প্রকাশক, সাংবাদিক মো. জালাল উদ্দিন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আব্দুল জলিল, ডা. মো. সাজ্জাদুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংক শ্রীমঙ্গল উপজেলার ফিল্ড অফিসার মো. লোকমান হোসেন-সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে গরিব অসহায় দরিদ্র সুবিধা বঞ্চিত লোকজন ও ছাত্র-ছাত্রীসহ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে শিরনী (তোবারক) বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park