
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ তারিখ বিকেলে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার আড়িয়ল বিলে ধান কাটা ও মাড়াই কার্যক্রম পরিদর্শন করেন সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ) এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
বাড়ৈখালী ইউনিয়নের শ্রীধরপুর এলাকার ধানখেতে সরেজমিন মাড়াই কার্যক্রম পরিদর্শন শেষে উপদেষ্টা মহোদয়গণ স্থানীয় কৃষকদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় কৃষকগণ তাঁদের বিভিন্ন সমস্যা ও অভিযোগের কথা তুলে ধরেন। উপদেষ্টারা কৃষকদের মনোযোগ দিয়ে কথা শোনেন এবং সমস্যা সমাধানে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত সচিব মোঃ নজরুল ইসলাম, কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাতসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সরকারের এই উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সরেজমিন উপস্থিতি ও কৃষকদের সাথে সরাসরি মতবিনিময় স্থানীয় কৃষকদের মাঝে উৎসাহ ও আশার সঞ্চার করেছে।
Leave a Reply