1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

শ্যামনগরে সিসিডিবি এর এনগেজ প্রকল্পে স্থানীয় সরকারি প্রতিষ্ঠানের সাথে কর্মশালা

পরিতোষ কুমার বৈদ্য শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিসিডিবি একটি উন্নয়ন ও সেবামুলক বেসরকারী সংস্থা যা মানুষের উন্নয়নের লক্ষ্যে সেবামুলক কাজ করে চলেছে। এনগেজ প্রকল্প নারীদের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে।

সেই লক্ষ্যে ৩১ আগস্ট ২০২৩ তারিখ সকাল ১০ টায় স্থানীয় সরকারি কর্মকতা ও ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব (ডলি) বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি. এম আব্দুর রউফ, সচিব রিয়াজুল ইসলাম,  মুন্সিগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান, উপজেলা মহিলা বষিয়ক সহকারী কর্মকর্তা সুমায়া সুলতানা, উপসহকারী কৃষি কর্মকর্তা জাহানারা খাতুন, সহকারী শিক্ষক লিপিকা রায়, বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ ইউনিয়নের ইউ পি সদস্যবৃন্দ, স্টেপ এ্যান্ড বিল্ড-ইন প্রকল্পের প্রজেক্টে ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী, অন্যান্য কর্মীবৃন্দ ও এনগেজ প্রকল্পের নারী সদস্যবৃন্দ প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নারীদের আগে নিজেদেরকে চিনতে হবে, নিজেদের অধিকার সর্ম্পকে জানতে হবে এবং অধিকার আদায়ের  জন্য কৌশলী হতে হবে। তিনি আরও বলেন, এমন একটি কর্মশালা আমাদের মতো উন্নয়ন কর্মীদের প্রয়োজন। এজন্য তিনি সিসিডিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই কর্মশালার উদ্দেশ্য ছিল বিভিন্ন সরকারি কর্মকতা ও ইউনিয়ন পরিষদের সদস্যদের সাথে সিসিডিবি এর এনগেজ প্রকল্পের নারী সদস্যদের সংযোগ স্থাপন এবং বিভিন্ন উন্নয়ন মুলোক কাজে আংশগ্রহণ করানো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park