1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

শ্যামনগরে সিসিডিবি এর উদ্যোগে ২টি ইউনিয়নে গাছের চারা বিতরণ

পরিতোষ কুমার বৈদ্য শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালী করণ এবং অবকাঠামো নির্মাণ প্রকল্প) অধীনে ” পরিকল্পিতভাবে গাছ লাগিয়ে পরিবেশ বাঁচানোর পাশাপাশি দুর্যোগের ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে ফলের চারা বিতরণ করা হয়েছে।

৩১ আগস্ট ২০২৩ তারিখ সকাল ১০ টায় গাবুরা ইউনিয়নের ২,৩,৪ নং ওয়ার্ড এবং বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৫,৬, ৯ নং ওয়ার্ডের ১৬৮ টি পরিবারের মাঝে দুই দিন ব্যাপী নারকেল ও কদবেলের চারা বিতরণ করা হয় ।

বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম আব্দুর রউফ গাছের চারা বিতরণ উদ্বোধন করেন। স্ব স্ব ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগণ, ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে গাছ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে গাছ বিতরণ নিশ্চিত করেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, ফিল্ড সুপারভাইজার এ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার আবুল হোসেন মিয়া, ফিল্ড অর্গানাইজার সরস্বতী সরকার, ইসহাক বারই এবং চন্দন দাস প্রমুখ।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গাছ-ই আমাদের প্রিয় বন্ধু। যত বেশি গাছ লাগাবেন তত বেশি সুরক্ষিত থাকবেন। ফলের চারা বিতণ করার জন্য তিনি সিসিডিবিকে ধন্যবাদ জানান।

দুই ইউনিয়নের স্থানীয় দরিদ্র এবং হতদরিদ্র বাসিন্দারা খুবই উৎফুল্ল মনে গাছের চারা গ্রহণ করেন এবং তারা এই গাছ লাগাবেন এবং যত্ন নেবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park