1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয়ে মশা নিধন স্প্রে করায় ৬ শিক্ষার্থী অসুস্থ

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার  ৬৯নং বংশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন মশা নিধন স্প্রে করায় ৬ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে ২২ শে আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে।
জানা যায়, স্কুল চলাকালীন সময়ে মশা নিধন স্প্রে করার কারণে এর গন্ধে ৬ জন শিক্ষার্থী শ্বাসকষ্ট জনিত কারণে অসুস্থ হয়ে পড়ে। সাথে সাথে তাদেরকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন শিক্ষক ও অভিভাবক বৃন্দ। ৬জন শিক্ষার্থীদের মধ্যে চারজন বেশি অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ শিক্ষার্থীরা হলেন, ৬৯নং বংশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী  ইশিতা সাহা( ৯),  চতুর্থ শ্রেণির ছাত্র ইশরাক হোসেন (১০), চতুর্থ শ্রেণির ছাত্রী সুরাইয় (১০), তৃতীয় শ্রেণির ছাত্রী রিমা (৯), চতুর্থ শ্রেণির ছাত্রী তৈয়েবা (১০), চতুর্থ শ্রেণির ছাত্রী মারিয়া (১০)।
অসুস্থ ছাত্র-ছাত্রীরা বলেন, স্প্রে করার কারণে আমাদের শ্বাসকষ্ট শুরু হয়। আমরা খুব ভয় পেয়েছিলাম। অভিভাবকরা বলেন, স্কুল চলাকালীন সময়ে স্প্রে করাটা ঠিক হয়নি। একজন বাচ্চা মারা গেলে দায় কে নেবে? শিক্ষকদের উচিত ছিল স্কুল ছুটি হওয়ার পর স্প্রে করা। স্থানীয় বাসিন্দরা বলেন, শিক্ষকদের কোন জ্ঞান আছে! বাচ্চাদের ক্লাসে রেখে মশা নিধনের স্প্রে কেউ করে?
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, গ্যাসের গন্ধের  কারণে বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছিল। তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা এখন সুস্থ আছে, সবাই বাড়িতে চলে গেছে।
ফগার মেশিন  ব্যবহার কারী মোহাম্মদ আলী বলেন, দুই মাস ধরে এই কার্যক্রম চলমান। এর আগে ১৪০ টি স্কুলে করা হয়ে। আজ  একটি অনাকাঙ্ক্ষিত ভাবে কয়েকজন বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মদনমোহন বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ ক্রমে ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের অনুমতিতে এ মশা নিধন স্প্রে করা হয়। স্প্রে করার ৩০ মিনিট পরে বাচ্চাদের ক্লাসে উঠানো হয়। কিন্তু দেখা যায় কিছুক্ষণ পরে কয়েকজন শিশু অসুস্থ হয়ে পড়ে এবং আমরা সাথে সাথে তাদেরকে শ্যামনগর হসপিটালে নিয়ে চিকিৎসা করাই। তারা সবাই এখন সুস্থ আছে।
প্রাথমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত শাহিন হোসেন বলেন, আমি বিষয় টি শুনেছি। বাচ্চারা এখন সুস্থ আছে। শিক্ষকদের কোন দায়িত্বে অবহেলা আছে কি না সেটা শিক্ষকদের সাথে কথা বললে জানা যাবে। আমার উর্ধ্বতন কর্মকর্তারা আসার কারণে আমি তাদের সাথে যোগাযোগ করতে পারিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park