1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

শৈলকুপার আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য রিপন হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা আবাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও ইউপি সদস্য রিপন হত্যা মামলার ৩ আসামীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার রাতে ঝিনাইদহ শহরের কালিকাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-উপজেলার মিনগ্রামের মৃত আইজাল বিশ্বাসের ছেলে আশরাফুল ইসলাম টেবি, টুকু বিশ্বাসের ছেলে জুমারত বিশ্বাস ও ইয়াকুব শেখের ছেলে নায়েব আলী।

ঝিনাইদহ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম জানান, শৈলকুপার রিপন হত্যা মামলার আসামী শহরের কালিকাপুরে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের শৈলকুপা থানায় সোপর্দ করা হয়।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর রাতে শৈলকুপা উপজেলা শহর থেকে ফেরার পথে আবাইপুর ইউনিয়নের মীনগ্রাম মাঠের মধ্যে পৌঁছালে প্রতিপক্ষ আবাইপুর ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাসের সমর্থকরা তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনার পরের দিন নিহতের ভাই আহসানুল কবির বাদী হয়ে শৈলকুপা থানায় ৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামী করে শৈলকুপা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে ২৩ অক্টোবর হাইকোর্ট থেকে ২৭ জন আসামী জামিন নেয়। হাইকোর্টের সেই জামিন আদেশে ৪ ডিসেম্বর নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। কিন্তু আসামীরা ওই তারিখে নিম্ন আদালতে হাজির না হয়েছে হাইকোর্ট থেকে নেওয়া একটি ভুয়া জামিননামা থানায় জমা দেয়। সেখানে বলা হয়েছে ২৮ নভেম্বর তারা আদালত থেকে জামিন নিয়েছে যা সম্পুর্ণ ভুয়া বলে প্রমাণ পাওয়া যায়। বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ তাদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

এদিকে মামলার অন্য আসামীরা ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে ৬ জনকে কারাগারে পাঠানোর নিদের্শ দেয়। আটককের বিষয়টি জানাজানি হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নিতে যাওয়া আসামীরা পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park