1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থী দুলালের বিরুদ্ধে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে অভিযোগের পাহাড়

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহ-১ আসনের ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল নির্বাচন আচরণ বিধির কোনটাই পালন করছেন না। দুলাল ও তার সমর্থকরা প্রশাসনের নাকের ডগায় আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী পরিবেশ বিঘ্ন করছে। মারপিট, হামলা মামলা করেই ক্ষ্যান্ত হচ্ছেন না, রাতের আঁধারে কাড়ি কাড়ি টাকা ছিটিয়ে নজরুল ইসলাম দুলাল নির্বাচনী আইন পদদলিত করে যাচ্ছেন।

বৃহস্পতিবার নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও বিজ্ঞ যুগ্ম-জেলা জজ মোঃ গোলাম নবীর কাছে তথ্য প্রমান উপস্থাপন করে অভিযোগ করেছেন নৌকার প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাই এমপি। পৃথক তিনটি লিখিত অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, “তৎকালীন বিডিআর (বর্তমান বিজিবি) এর বহিস্কৃত সিপাহী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের নজরুল ইসলাম দুলাল বিশ্বাস বিধি বর্হিভূত ভাবে নির্বাচনী সভা করেছেন। গত ২৫ ডিসেম্বর বিকেলে তিনি শৈলকুপা উপজেলা শহরের মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে, লাঙ্গলবাধ বাজার, ধাওড়া বাজার, কচুয়া বাজার ও জাঙ্গালীয়ায় নির্বাচনী সভা করেন। অথচ তিনি ওই দিন শৈলকুপা উপজেলা প্রশাসনের কাছ থেকে মাত্র দুইটি সভা করার অনুমতি নিয়েছিলেন, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট  লঙ্ঘন।
লিখিত অভিযোগে দাবী করা হয়, গত ২৬ ডিসেম্বর শৈলকুপা উপজেলার মীনগ্রাম মোল্লা পাড়ায় নৌকা প্রতিকের নেতাকর্মীরা মিছিল বের করে। সেসময় দুলাল বিশ্বাসের ক্যাডাররা নৌকার সমর্থকদের উপর সশস্ত্র হামলা চালায়। এতে নৌকার ৪ কর্মী-সমর্থক আহত হন। দুলাল বাহিনীর এমন বর্বরোচিত হামলায় নৌকার ভোটারদের মাঝে ভয়-ভীতি ছড়িয়ে পড়েছে। এছাড়া শৈলকুপার মীনগ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের ছেলে আবাইপুর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় সদস্য হাবিবুর রহমান রিপন মেম্বারকে কুপিয়ে হত্যা করে। এই হত্যার নির্দেশদাতাও ছিলেন স্বতন্ত্র প্রার্থী ও তার ভাই ইউপি চেয়ারম্যান হেলাল বিশ্বাস।
আব্দুল হাই এমপি নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও বিজ্ঞ যুগ্ম-জেলা জজের কাছে লিখিত পৃথক অভিযোগে উল্লেখ করেন, নজরুল ইসলাম দুলাল বিশ্বাসের পিতা রশিদ ডাকাত ডাকাতি মামলায় ৭ বছর কারাদন্ড ভোগ করেছিলেন। উক্ত প্রার্থী ও পরিবারের সদস্যরা এলাকায় দাঙ্গাবাজ হিসেবে চিহ্নিত। আব্দুল হাই অভিযোগ করেন, গত ২৬ ডিসেম্বর দুলাল বিশ্বাসের সমর্থকরা শৈলকুপা উপজেলার বিভিন্ন স্থানে ট্রাক নিয়ে মিছিল বের করে শান্ত পরিবেশ উত্তপ্ত করে তোলে। এক পর্যায়ে ভাটই বাজারে দেখতে পাই কয়েকটি ট্রাক যোগে শত শত নেতাকর্মী মিছিল করছে। যা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন। আব্দুল হাই এমপি উল্লেখিত তিনটি অভিযোগ তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।

এ ব্যপারে নজরুল ইসলাম দুলালের মুঠোফোনে কথা হলে তিনি জানান, নিজের ঘর থেকে বের হতে অনুমতি লাগে না। আমি নির্বাচনী আচরণ বিধি মেনে কাজ করছি। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park