1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

শৈলকুপায় ভ্যান চালককে পিটিয়ে হত্যা

জেলা সংবাদদাতা ঝিনাইদহ-
  • প্রকাশের সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহের শৈলকুপায় পারিবারিক কলহের জের ধরে দ্বন্দ্বে মামাতো ভাইদের লাঠির আঘাতে শরিফুল ইসলাম বাটুল (৪৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে।
সোমবার রাতে উপজেলার ত্রিবেণী ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাটুল ওই গ্রামের মৃত তারাচাদ মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানায়, ওই গ্রামের ভ্যান চালক শরিফুল ইসলাম বাটুলের সাথে তার মামাতো ভাই রহিম, লিটন ও রহমানের সাথে জমিজমা নিয়ে শত্রুতা চলে আসছিল। সোমবার বিকেলে এনিয়ে আবারো ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে বাটুলকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে মামাতো ভাইয়েরা। বিকাল থেকে রাত পর্যন্ত বাড়িতেই চিকিৎসাধীন ছিলো বাটুল। রাত ৯ টার দিকে শারিরীক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্তরা।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শরিফুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনার সংবাদ শোনার পর আমরা ঘটনাস্থলে এসেছি। এ ঘটনায় যারা জড়িত তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park