1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

শৈলকুপায় আ,লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

মো.আমির হামজা, শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক দল পরিবর্তন নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। ৩১শে জানুয়রী (বুধবার) সকাল ৯টায় উপজেলার বগুড়া ইউনিয়নের রত্নাট গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ফরিদের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়রা জানায়, রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন বগুড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল এবং সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের মধ্যে বিরোধ চলছিল।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নৌকার সমর্থক শফিকুল ইসলামের রত্নাট গ্রামের কর্মী মনোয়ার উদ্দীন, খবির মন্ডল ও হাবিবুর রহমান সামাজিক দল পরিবর্তন করে স্বতন্ত্র ট্রাক মার্কার সমর্থক নজরুল ইসলামের সামাজিক দলে যোগদান করে। এ দল পরিবর্তন নিয়ে সকালে কয়েকজনকে মারপিট করে প্রতিপক্ষের সমর্থকরা। পরে উভয়পক্ষের কয়েকটি গ্রামের সমর্থকরা ঢাল, বর্শা, লাঠি,রামদাসহ দেশীও অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
হাসপাতালে আহতদের দেখতে এসে ১০ নম্বর বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল বলেন, এলাকাবাসীসহ সকলকে বলেছি,কোন ধরনের সংঘাতে জড়াবেন না।
কিন্তু সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম তার সামাজিক দলে যোগদানের জন্য আমার সমর্থকদের উপর বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শনসহ হামলা চালিয়ে আসছে। সংঘাত কোন সমস্যার সমাধান হতে পারে না।
পাল্টা অভিযোগ করে সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজিব বাহাদুর জানান, সামাজিক দল পরিবর্তন করে তাদের সামাজিক দলে যোগ করায় বর্তমান ইউপি চেয়ারম্যানের সমর্থকরা তাদের সমর্থকদের উপর হামলা চালিয়ে ভীতিকর অবস্থার সৃষ্টি করছে।
শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার নুসরাত ইয়াসমিন জানান, আহতদের কয়েকজনের শরীরের ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে এদের মধ্যে ফরিদের অবস্থা আশঙ্কাজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park