1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

শেষ নির্বাচনী প্রচরণায় স্বতন্ত্র প্রার্থী মহুল,জ্ঞান ভিত্তিক সমাজ বির্নিমানে পাশে থাকার আশ্বাস

জেলা সংবাদদাতা ঝিনাইদহ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪
  • ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল বৃহস্পতিবার শেষ প্রচারাভিযানে অংশ নেন। এদিন তিনি ঝিনাইদহ সদর উপজেলার কলমনখালী ও সুরাট ইউনিয়নের বিভিন্ন পথ সভায় বক্তৃতা করেন। সকালে দোগাছী ইউনিয়নের কলমনখালী বাজারে পৌছালে শত শত মানুষ তাকে স্বাগত জানান। উপস্থিত জনতার উদ্দেশ্যে নাসের শাহরিয়ার জাহেদী মহুল বলেন, সাংসদ নির্বাচিত হলে তিনি ঝিনাইদহকে পরিকল্পি ভাবে গড়ে তুলবেন। স্বাস্থ্য, শিক্ষা ও প্রযুক্তিগত উন্নয়ন দিয়ে মানুষের দৌড়গোড়ায় সকল সেবা পৌছে দেওয়া হবে। তিনি বলেন, দির্ঘ ১৫ বছরে ঝিনাইদহে দৃশ্যত কোন উন্নয়ন হয়নি। রেল লাইন ও মেডিকেল কলেজ স্থাপন জেলাবাসির অন্যতম প্রাণের দাবী থাকলেও তাদের প্রত্যাশা কেউ আজো পূরণ করেনি। তিনি আরও বলেন, আমি জ্ঞান ভিত্তিক সমাজ বির্নিমানে আপনাদের পাশে আগেও ছিলাম আগামীতেও  থাকবো ইনশাল্লাহ।

গনসংযোগের সময় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জেএম রাশিদুল ইসলাম, পৌর কমিশনার আরেফিন কাইসার ও জেলা পরিষদের সদস্য মোরাদিম মোস্তাকিম মুনীর উপস্থিত ছিলেন। বিকালে তিনি ঝিনাইদহ পৌরসভার ৯টি ওয়ার্ডে নির্বাচানী প্রচারণায় অংশ গ্রহন করেন। তিনি আরাপপুর সাদেকের মোড়, পবহাটী সিটি মোড়, আরাপপুর বাসষ্ট্যান্ড, কালিকাপুর বটতলা, ভুটিয়ারগাতি ভ্যান ষ্ট্যান্ড, তারেক মোড় ও রিয়াদুল জান্নাত মাদ্রাসা এলাকায় আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park