1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

শেখ হাসিনা জনতার ভয়ে পালিয়েছে, ফিরে আসার সম্ভবনা নেই: শাহজাহান

জেলা সংবাদদাতা নোয়াখালী-
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
“শেখ হাসিনা দেশে ফিরলে আসামি হিসেবে আসতে হবে: শাহজাহান”
“শেখ হাসিনা সাহস করে দেশে ফিরলে বিচারের রায়ে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে: শাহজাহান”
“আওয়ামী লীগ জনতার শক্তির কাছে পরাজিত: শাহজাহান”
বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মো.শাহজাহান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বলেছেন, যারা জনতার ভয়ে পালিয়েছে, তারা দেশে আর ফিরে আসার আর সম্ভবনা নেই। আসলেও আসামি হিসেবে আসতে হবে। যদি সাহস করে আসে তাহলে বিচারেরর রায়ে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে।
সোমবার (১৯ আগস্ট) দুুপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ জনতার শক্তির কাছে পরাজিত হয়েছে। এই শক্তি আর মাথা তুলে দাঁড়াতে পারেবেনা। অনেক লোককে হত্যা করে, অনেক মায়ের কোল খালি করে, অনেক বোনকে বিধবা করে, গায়ের জোর দেখিয়ে অনেক দিন ক্ষমতায় ছিল। কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারে নাই।
আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দুর্নীতিবাজ, দেশ ধ্বংসকারী, চোর ডাকাতদের সর্দার, একটা পার্লামেন্ট নিয়ে বিরাট দল হয়েছিল।  তারা ক্ষমতায় ছিল, আজকে তারা ক্ষমতাই নেই? এ দেশের ছাত্র,জনতা, মেহনতী মানুষ আন্দোলনের মধ্য দিয়ে তাদের ক্ষমতা থেকে বিদায় করেছে। ওনারা পালাতে জানেননা,পালাবেননা। কিন্তু এখন বাস্তবতা কি।  জনতার ভয়ে পালিয়েছেন।  এই দলের নেতা, এমপিরা জনতার ভয়ে দেশ ত্যাগ করে। সেই দল এই দেশে মাথা তুলে দাঁড়ানোর আর কোন সুযোগ নেই।
তিনি দলীয় নেতাকর্মিদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের ব্যক্তিগত ঝামেলা, জায়গা-জমির ঝামেলা এই রাজনীতির ওপর চাপিয়ে দিবেননা। আপনাদের যদি এ রকম সমস্যা থাকে তাহলে আইনানুগ ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে এর দায় দায়িত্ব কিন্ত দল গ্রহণ করবেনা।
এ সময় তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ধৈর্য ধারণ করে বর্তমান সরকারকে সহযোগিতা করতে দলীয় নেতাকর্মিদের আহ্বান জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বীরের বেশে দেশে ফিরবে বলেও মন্তব্য করেন।
জেলা স্বেচ্ছাবেক দলের সভাপতি সাবের আহমদের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর আলম, শহর বিএনপির সভাপতি আবু নাসের, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park