1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

শিশু শ্রম বন্ধের দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের মানববন্ধন কর্মসূচী

জেলা সংবাদদাতা ঝিনাইদহ-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ২৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

“শিশু শ্রম বন্ধ করুন, নির্দোষ শৈশব বিলীন হওয়া থেকে রক্ষা করুন” এই স্লোগান নিয়ে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচী পালন করেছে স্বেচ্ছাসেবী যুব সংগঠন কালীগঞ্জ ইয়ুথ এগেইনস্ট হাঙ্গার। ০১ মে বুধবার সকালে কালীগঞ্জ শহরের বৈশাখী তেল পাম্প এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ফাওজুর রহমান সাবিত, সহ-সভাপতি ইতি ব্যানার্জি, অর্থ সম্পাদক তুলি বিশ্বাস, জয়া বিশ্বাস, দ্বীপ সাহা, স্বাদিকুন নাহার, মাহফুজুর রহমান সহ সংগঠন এর অর্ধশতাধিক সদস্য।
কালীগঞ্জ ইয়ূথ এগেইনস্ট হাঙ্গারের সভাপতি ফাওজুর রহমান সাবিত বলেন, আমাদের দেশের শিশুদের শ্রমিক হওয়ার পেছনে ব্যাপকভাবে দায়ী দেশের শিক্ষাব্যবস্থা। কঠিন অবস্থার মুখোমুখি হয় শিশুরাও, যারা স্কুলে যায়। তাদের বেশিরভাগ অভিভাবকই তাদের লেখাপড়ার খরচ বহন করতে ব্যর্থ হয়। ফলে তারা ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতে স্কুলে পাঠানোর উৎসাহ হারিয়ে ফেলে। শিশুশ্রম বন্ধ করতে হলে দেশের শিক্ষাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনতে হবে। সব শ্রেণীর শিশুর শিক্ষা নিশ্চিত করতে হবে। শিশুশ্রম আইনে সংশোধন এনে আরও কঠোর আইন প্রণয়ন করতে হবে। শিশুশ্রমে উৎসাহ প্রদানকারীদের আইনের আওতায় এনে শিশুশ্রমকে নিরুৎসাহিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park