1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

শাহজালাল (র.) ওরস উপলক্ষে ঐতিহাসিক লাকড়ি তোড়া উৎসব অনুষ্ঠিত

আবুল কাশেম রুমন সিলেট সংবাদদাতা
  • প্রকাশের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ১৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

দরগাহে হজরত শাহজালাল (র.)-এর বার্ষিক ওরস উপলক্ষে সিলেটে ঐতিহাসিক লাকড়ি তোড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ মে) বৃষ্টি উপেক্ষা করে শত শত ভক্ত আশেকানরা শাহজালালের মাজার প্রাঙ্গণে ছুঁটে যান। এ সময় ভক্তদের পরনে ছিল লাল জামা, মাথায় লালপট্টি।
জোহরের নামাজ শেষে দরগায় বেজে ওঠে বিশেষ এক ধ্বনি (যাকে নাকাড়া বলা হয়। ধ্বনি বেজে ওঠার সঙ্গে সঙ্গেই শত-শত মানুষ শহরতলির লাক্কাতুরা চা-বাগান অভিমুখে যাত্রা শুরু করে।
প্রথা অনুযায়ী ভক্তরা লাক্কাতুরা বাগানের নির্দিষ্ট টিলা থেকে কাঠ সংগ্রহ করে আসরের নামাজের পর ফিরে আসেন দরগায়। তাদের সংগৃহীত কাঠ হজরত শাহাজালাল (রহ.)-এর ওরসের শিরনিতে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়।
প্রতি বছরের ২৬ শাওয়াল শাহজালাল (রহ.)-এর ভক্তরা এ উৎসব উদযাপন করে। অনেকের কাছে দিনটি সিলেটে ইসলামের বিজয় দিন হিসেবেও খ্যাত।
ইতিহাস থেকে পাওয়া তথ্যানুযায়ী, প্রায় ৭০০ বছর আগে ২৬ শাওয়াল ওলিকুল শিরোমণি হজরত শাহজালাল (রহ.) ৩৬০ জন আউলিয়া নিয়ে সিলেটে আসেন। ওই দিনই তিনি জালিম রাজা গৌড়গোবিন্দকে পরাস্ত করে সিলেট বিজয় করেন।
এ জন্য এ দিন টিকে অনেকেই সিলেটে ইসলামের বিজয় দিবস হিসেবেও পালন করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park