1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

শহীদদের স্বরণে প্রস্তুত সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার,এখন শুধু শ্রদ্ধা নিবেদনের পালা

আবুল কাশেম রুমন সিলেট সংবাদদাতা
  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

শহীদদের স্বরণে প্রস্তুত সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) দিন ব্যাপী পরিচালনা কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে ২১ ফেব্রুয়ারীর আনুষ্ঠানিক প্রস্তুতি। ১ লা ফেব্রুয়ারী থেকে শহীদ মিনারে বইমেলা চলতে থাকলেও। ২১ ফেব্রুয়ারীর জন্য তা সরিয়ে দেওয়া হয়েছে ওই দিন শেষে পুণরায় বই মেলা স্টল বসতে পারে বলে জানা গেছে। তবে তা পরিস্থিতির উপর নির্ভর করছে বলে কর্তৃপক্ষ জানান।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী তৎকালীন পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি না দেওয়ায় এবং পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ঢাকার ছাত্র ও সাধারণ জনগণ রাস্তায়  নেমে আসে।
পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়ার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে ১৪৪ ধারা ভেঙে ছাত্র-ছাত্রীরা মিছিল বের করে। মিছিলে পুলিশের গুলিতে নিহত হন সালাম, বরকত, রফিক, শফিক,জব্বারসহ আরও কযেকজন মাটির বীর সন্তান।

১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ায়, বিশ্বজুড়ে দিবসটি পালিত হবে।
রাত ১২টা ১ মিনিট বাজার সঙ্গে সঙ্গেই শহীদ মিনারের বেদিতে শুরু হবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন।
ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার। ইতিমধ্যেই শহীদ মিনারের বেদিসহ পুরো শহীদ মিনার ধুয়ে পরিষ্কার করা হয়েছে। করা হয়েছে আলোকসজ্জার কাজ। শহীদ মিনারের সামনে রাস্তার আঁকা হয়েছে আলপনা। এখন শুধু শ্রদ্ধা নিবেদনের পালা।

এদিকে, একুশের প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি নিবেদনকে কেন্দ্র করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে বসানো হয়েছে পর্যাপ্ত সিসি ক্যামেরা। ২১ ফেব্রুয়ারী সকাল থেকে যান চলাচল বন্ধ কওে দেওয়া হবে নগরের চৌহাট্টা থেকে শহীদ মিনার মুখি জিন্দাবাজার সড়ক পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park