1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

শরণখোলায় শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের কম্বল বিতরণ

মো.নাজমুল ইসলাম সবুজ শরণখোলা সংবাদদাতা-
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
শরণখোলা উপজেলার নিবন্ধিত তিন হাজার শিশুর মাঝে শীত নিবারনের জন্য ওয়ার্ল্ড ভিশনের শরণখোলা এরিয়া প্রোগ্রামের আয়োজনে তিন হাজার কম্বল বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করা হয়েছে। শরণখোলা উপজেলার ৩ নং রায়েন্দা ইউনিয়নের রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে নিবন্ধিত শিশুর মাঝে কম্বল বিতরণের শুভ উদ্বোধন করেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ। শিশুদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শরণখোলা উপজেলার ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ক্যারল সুশ্রী। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ শিশুদের অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন প্রত্যেক শিশুকে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করে তোলার জন্য ওয়ার্ল্ড ভিশন খুব ভালো কাজ করছে। এ সময় উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহের সহধর্মিনী আইসিটি বিষয়ক কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান শরণখোলা উপজেলার ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার লিপু ডিও স্পন্সারশিপ এন্ড চাইল্ড প্রটেকশন অফিসার চার্চিল দাস। নিবন্ধিত শিশুর অভিভাবকরা শীত নিবারণের জন্য কম্বল পেয়ে সন্তুষ্টি প্রকাশ সহ ওয়ার্ল্ড ভিশনকে ধন্যবাদ জানিয়েছেন। আজকে থেকে শরণখোলা উপজেলার চার ইউনিয়নের ওয়ার্ল্ড ভিশনের নিবন্ধিত শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হবে। ওয়ার্ল্ড ভিশনের নিবন্ধিত শিশুদের মাঝে বিতরণ করা কম্বল গুলো মানসম্মত। ওয়ার্ল্ড ভিশন শিশুদের মান উন্নয়নে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park