1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারীর ইন্তেকাল

মোশাররফ হোসেন বাবু, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪
  • ৩২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (সিএ) ফরিদ আহমেদ ভূঁইয়া (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সকাল ১০ টা ৪৫ মিনিটে মারা যান।

ফরিদ আহমেদ এদিন সকালে ঢাকার কেরানীগঞ্জের বাসা থেকে বাসযোগে লৌহজংয়ে অফিসের উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে উপজেলার ঘোড়দৌড় কাঠপট্টি এলাকায় বাসে বুকে ব্যথা অনুভব করেন। এ সময় তিনি পাশের যাত্রীকে ফোন নম্বর দিয়ে তার অফিসে কল দিতে বলেন। এরপর উপজেলা প্রশাসনের লোকজন গাড়ি নিয়ে ফরিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর মৃত্যু হয়।

ফরিদ আহমেদের পৈত্রিক বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলায়। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তিন বছরের অধিক সময় তিনি লৌহজংয়ে কর্মরত ছিলেন। উপজেলা প্রশাসন সূত্র জানায়, মঙ্গলবার বিকেলেই কুমিল্লায় গ্রামের বাড়িতে ফরিদ আহমেদের লাশ নিয়ে গিয়ে দাফন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park