1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

লৌহজং উপজেলা ছাত্রদলের উদ্যোগে জনসচেতনতামূলক ক্যাম্পেইন

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি-
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মাসেতুর মাওয়া প্রান্তের খান বড়ি বৃহস্পতিবার (০৩-০৪-২০২৫ইং) বিকেলে লৌহজং উপজেলা ছাত্রদলের উদ্যোগে একটি জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। মাওয়া, খান বাড়ি বাস স্ট্যান্ড ও এর আশেপাশে অনুষ্ঠিত এই ক্যাম্পেইনের প্রধান উদ্দেশ্য ছিল যাত্রী ভোগান্তি কমানো, পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ করা, অতিরিক্ত ভাড়া বন্ধ করা এবং যাত্রী হয়রানি বন্ধে সচেতনতা সৃষ্টি করা।

এছাড়া, পদ্মা নদীসহ অন্যান্য অঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও অন্যান্য অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে এই ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

এ ক্যাম্পেইনে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রানা হোসেন রনি,সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো সুজন মোল্লা, ১ম যুগ্ম আহ্বায়ক অশিন আহমেদ সময় এই কার্যক্রমের নেতৃত্ব দেন। ক্যাম্পেইনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শিপন, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আরিফ, আহ্বায়ক সদস্য মোঃ হাসান, মেদিনী মন্ডল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ শরীফ, সাধারণ সম্পাদক ইমন, কুমারভোগ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শেখ আরহান রিয়াজ, এবং হলদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ সহ ছাত্রদলের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এই ক্যাম্পেইনের মাধ্যমে ছাত্রদল পরিবহন সেক্টরে চলমান সমস্যা গুলোর সমাধান করতে এবং জনগণের মৌলিক অধিকার রক্ষার প্রতি তাদের দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছে। জনগণের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য এই উদ্যোগ প্রশংসনীয়।

এধরনের জনসচেতনতামূলক ক্যাম্পেইন ভবিষ্যতে আরও ব্যাপকভাবে পরিচালনা করা প্রয়োজন, যাতে জনগণ তাদের অধিকার সম্পর্কে সচেতন হয় এবং সামাজিক ও পরিবহন সমস্যাগুলোর সমাধান সম্ভব হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park