1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

লৌহজং উপজেলার ইউপি কার্যালয়ে মারামারি, আহত ১

জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ-
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার ইউনিয়ন পরিষদের ভিতরে মারধর করার ঘটনা ঘটেছে। সোমবার ১১ মার্চ বিকেল ৪টা তিরিশ মিনিটে কনকসার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। মারধরে মনির হোসেন (৩৫) রক্তাক্ত ও নিলাফুলা আহত হয়েছেন।

তিনি কনকসার ইউনিয়নের-নাগেরহাট গ্ৰামের বাসিন্দা, মৃত শহিদ মোল্লার ছেলে মনির হোসেন।

মনির হোসেন অভিযোগ করে বলেন, ‘আমি পরিষদে বসে চেয়ারম্যান সাহেব এর জন্য অপেক্ষা করছিলাম। এসময় আলামিনের নেতৃত্বে প্রায় ৮/১০ জন সন্ত্রাসী ইউনিয়ন পরিষদে হঠাৎ ঢুকে আমাকে এলোপাথাড়ি মারধর করে ও ডান পকেটে ১৩হাজার ৫০০শত টাকা নিয়ে নেয় এবং লোকজনের সমাগম পেয়ে দ্রুত পালিয়ে যায়।

এসময় হামলায় অংশ নেন মৃত আবু সাঈদ শেখের ছেলে আল আমিন (২৫),মনির শেখের ছেলে নাজমুল (২৩), মহি আলম শেখের ছেলে ইমরান (২২),আলমগীরের ছেলে শাহাদাৎ (২৪),সোহাগ বেপারীর ছেলে সোহান (২২) সহ অজ্ঞাত আরো তিন চারজন।

মনির হোসেন জানান, তাদের সাথে আমার পূর্ব হইতেই বিভিন্ন বিষয়াদী নিয়ে বিরোধ চলতেছিলো। বিরোধের জের ধরে প্রায় সময় সুযোগমত পাইলে আমাকে প্রাণে মেরে ফেলবে এমন হুমকি-ধমকি প্রদান করে আসতেছিল। তারই প্রেক্ষিতে আমার উপর আক্রমণ।

আমি এই বিষয়ে লৌহজং থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেছি, অপরাধী গংদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি।

এই বিষয়ে কনকসার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বিদ্যুত আলম মোড়ল বলেন, আমার পরিষদে এরকম নেক্কার জনক কাজের তীব্র নিন্দা জানাই ।

এই বিষয়ে জানতে চাইলে লৌহজং থানার অফিসার ইনচার্জ খোন্দকার ইমাম হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park