1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

লৌহজং উপজেলাকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ-বিএম শোয়েব

পিংকি রহমান, লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

“লৌহজং উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী দোয়াত কলম প্রতীকের উঠান বৈঠক”

মুন্সীগঞ্জের লৌহজংয়ে আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দোয়াত কলম প্রতীকের বিএম শোয়েবের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকটি এক পর্যায়ে লোকে লোকারণ্য হয়ে যায়। উঠান বৈঠকের মাঠটি ভরে যায় সাধারণ মানুষ দিয়ে।
বৃহস্পতিবার (১৬-০৫-২০২৪খ্রী:) সন্ধ্যায় হলদিয়া ইউনিয়নের কারপাশায় মো.মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়াত কলম প্রতীকের প্রার্থী বিএম শোয়েব।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শামসুল হক বেপারী, হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হলদিয়া ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা শেখ মো.কামাল, আওয়ামী নেতা মাহবুব তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম বাবুল,হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক রহমান মাস্টার,বিএম শামীম, বিএম শোয়েবের সহধর্মিণী কানিজ ফাতেমা মিতা, স্বেচ্ছাসেবক লীগ নেতা সালাউদ্দিন খান সুবীর,যুবলীগ নেতা শেখ মো.মুক্তার, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন ইমন,
আয়ুব খলিফা,উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কারপাশা গ্রামের ভোটাররা।
প্রধান অতিথির বক্তব্যে বিএম শোয়েব বলেন, আমি আপনাদের সন্তান। এই হলদিয়ায় আমার নাড় পোতা, আমার নাড়ির টান রয়েছে। আমার ইউনিয়ন আমাকে ফেলে দিবেনা। আমি আমার জন্মস্থান হতে বিপুল ভোটে পাস করতে চাই ইনশাআল্লাহ, যদি আপনারা আমার পাশে থাকেন। আমি এ উপজেলাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ। সেই স্মার্ট বাংলাদেশের রূপকল্প গাঁথা হবে লৌহজংয়ে। লৌহজং উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমি উপজেলার, শিক্ষা, চিকিৎসা, যাতায়াত ব্যবস্থা উন্নত থেকে উন্নততর করবো। এ উপজেলার সবচেয়ে বড় সমস্যা নদী ভাঙন। আমি ইনশাআল্লাহ এ সমস্যার সমাধান আমাদের প্রিয় এমপি মহোদয়কে সাথে নিয়ে কাজ করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park