1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

লৌহজংয়ে ৪০ হাজার পরিবারকে বিএনপির ঈদ উপহার

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ৩২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঈদ উপহার প্রদান করেছেন। সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য মিজান সিনহা ১০টি ইউনিয়নের ৪০ হাজার পরিবারের মাঝে এ উপহার প্রদান করেন। শুক্রবার বাদ জুম্মা উপজেলার হলদিয়া ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল ইউসুফ আজাদ চঞ্চল মোল্লার নের্তৃত্বে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের মাঝে এ উপহার তুলে দেওয়া হয়।

এরপর প্রতিটি ওয়ার্ডে তালিকা করে বিএনপির কর্মী ও অসহায় পরিবারের মাঝে এ উপহার পৌঁছে দেন। ঈদ উপহারের মধ্যে রয়েছে ১০ হাজার পিস থ্রিপিস, ১০ হাজার পিস শাড়ী, ১০ হাজার পিড লুঙ্গি ও ১০ হাজার পিস পাঞ্জাবি।

বিতরণকালে উপস্থিত ছিলেন হলদিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাহ আজম খান, সাংগঠনিক সম্পাদক জাকির ভূঁইয়া, কোষাধ্যক্ষ মহসিন মোড়ল, সহ-সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ রুমেল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাচ্চু হাওলাদার, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস সরদার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম মোল্লা পল্টু, বর্তমান সাধারণ সম্পাদক ইলিয়াস শিকদার, সহ-সভাপতি রাকিব খান প্রমুখ।

আল ইউসুফ আজাদ চঞ্চল মোল্লা জানান, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ মিজান সিনহার ব্যক্তিগত অর্থায়নে লৌহজংয়ে প্রায় ৪০ হাজার বিএনপির অসহায় কর্মীদের মাঝে ঈদ উপহার পাঠিয়েছেন। প্রথমে আমরা এ উপহার প্রতিটি ইউনিয়নে পাঠিয়েছি। এরপর ওয়ার্ডের নেতাদের কাছে তুলে দিয়েছি। তারা তাদের ওয়ার্ডে থাকা অসহায় দুস্ত বিএনপির কর্মীদের মাঝে বিতরণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park