1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

লৌহজংয়ে ২২ হাজারের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

পিংকি রহমান, লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় সারা দেশের ন্যায় মঙ্গলবার (১২-১২-২০২৩) দিনব্যাপী ২২ হাজার ৪৫৪ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৬৩৮ জন শিশুকে ১টি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুস সালেহীন তাঁর কার্যালয়ে সোমবার (১১-১২-২০২৩) সকালে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় এসব তথ্য জানান। তিনি আরও জানান, ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২২৫টি কেন্দ্রে ৯০ জন স্বাস্থ্য সহকারী ও পরিবারকল্যাণ সহকারী এবং ৪৫০ জন স্বেচ্ছাসেবী ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন। এ ছাড়া মাঠে ৩০ জন সুপারভাইজার থাকবেন। আর পরিদর্শক হিসেবে থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা। কর্মকর্তা আরও জানান, ক্যাম্পেইনের দিন বাদ পড়া শিশুদের এক সপ্তাহের মধ্যে স্থানীয় ইপিআই টিকাদান কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।এ সময় তিনি বলেন, ভিটামিন এ শরীরে তৈরি হয় না। এই ভিটামিনের অভাব পূরণ করতে হলে ভিটামিন এ সমৃদ্ধ বিভিন্ন খাদ্য গ্রহণ করতে হয়। তাই কি কি খাদ্যে ভিটামিন এ পাওয়া যায় উপস্থিতিদের সামনে সেসব খাবারের পরিচয় তুলে ধরেন তিনি।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছেরাজ আহমেদ, লৌহজং থানার ওসি খোন্দকার ইমাম হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. জুলকার নাইন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাসার মো. বাহাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park