1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য জ্বালানি রূপান্তরে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ জোরদারের আহ্বান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও কৌশলগতভাবে সম্প্রসারণে গুরুত্বারোপ সাইবার অপরাধ ও মানব পাচার দমনে সহযোগিতা জোরদারে সিআইডি–এফবিআই বৈঠক জঘন্য অপরাধে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে গোপন জুয়ার আসরে ইমিগ্রেশনের অভিযান, বাংলাদেশিসহ ১৫ বিদেশি আটক মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় চালুর জন্য কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ সচিব

লৌহজংয়ে হলদিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার-
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নে নতুন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতুর উপস্থিতিতে এ ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লৌহজং উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ বলেন, তার নির্বাচনী এলাকা লৌহজং-টঙ্গীবাড়ি উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় হলদিয়া ইউনিয়ন পরিষদের জন্য আধুনিক অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের সরকার এবং দেশের সার্বিক উন্নয়নই এ সরকারের মূল লক্ষ্য। এ উন্নয়ন কার্যক্রম সফল করতে জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

স্থানীয়রা জানান, নতুন কমপ্লেক্স ভবন নির্মিত হলে ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম আরও গতিশীল ও আধুনিক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park