1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

লৌহজংয়ে সকলের জন্য বরাদ্দকৃত সরকারি নলকূপ ব্যাক্তিগত ঘরে প্রতিস্থাপন করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড পশ্চিম পালগাঁওয়ে সরকারি বরাদ্দকৃত নলকূপ ব্যাক্তিগত ঘরে প্রতিস্থাপন করার অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় সাধারণ নিম্ন আয়ের মানুষজনের নানান অভিযোগ।

সরকারি নলকূপ স্থাপন নীতিমালায় বলা হয়েছে, অবহেলিত ও সুবিধা বঞ্চিত এলাকায় বসবাসকারী এবং আর্থিক ও সামাজিকভাবে অনগ্রসর জনগোষ্ঠী কে নলকূপ স্থাপনের অগ্রধিকার দিতে হবে। তবে শনিবার (০৩-০২-২০২৪) সকালে সরজমিনে গিয়ে ও স্থানীয় ভাবে খোঁজ খবর নিয়ে জানা যায়, লৌহজং উপজেলা গাঁওদিয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড পশ্চিম পালগাঁও একই গ্রামের ১০০মিটারের কম দূরত্ব মধ্যে ৩টি নলকূপ বসানো হয়েছে। এলাকাবাসীর দাবি বিশেষ সুবিধা নেয়ার বিনিময়ে ঘর ও বাড়ির অভ্যন্তরে পারিবারিক ব্যাক্তিগতভাবে ব্যবহার করছেন মোঃ সিরাজ হাওলাদার (পিতা মোঃ মুলাই হাওলাদার) ও মোঃ মজিবর মোড়ল এবং মোঃ জলিল শেখ (পিতা মৃত আহমেদ আলী শেখ)। তাদের ঘরের মধ্যে নলকূপ বসানো হয়েছে। এর ফলে প্রতিবেশী পরিবার গুলো পানি ব্যবহার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।কিন্তু নীতিমালা বলা হয়েছে,অন্তত ১০টি পরিবার কে নিরাপদ পানি সরবরাহের আওতায় আনার লক্ষ্য নিয়ে নলকূপ স্থাপন করা হয়।এলাকাবাসীর দাবি নলকূপ ঘরে রেখে সকলকে বঞ্চিত করে নিজেরাই ব্যাক্তিক ব্যবহার করছে। জেনো দেখার কেউ নেই।

জলিল শেখের প্রতিবেশী মোঃ আবুল হোসেন জানান, নলকূপটি যখন ঘরে নেয়,নেয়ার সময় অনেক অনুরোধ করছি আমাকে একটি পাইপ দিয়ে লাইন দেওয়ার জন্য কিন্তু তিনি আমাকে বলেন, আমি টাকা দিয়ে এনেছি দেয়া যাবে না। তিনি আক্ষেপ করে বলেন, সরকারি নলকূপ ধনীদের ঘরে আমরা গরীবরা পাইনা।

আরেক বাসিন্দা জামাল পাঠান বলেন, সরকারি ভাবে পাওয়া নলকূপ ঘরে মধ্যে বসানো হয়েছে। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ঘরের বাহিরে উন্মুক্ত স্থানে বসানোর জন্য অনুরোধ করছি।

স্থানীয় একাধিক বাসিন্দা প্রতিবেদককে জানান আমরা গরীর মানুষ সরকারি নলকূপের পানি পান ও ব্যবহার থেকে বঞ্চিত আছি। প্রাথমিকভাবে নলকূপ গুলো বাহিরে বিভিন্ন স্থানে থাকলেও পরে যে যার সুবিধা মতো ঘরের মধ্যে নিয়ে যায়। তবে তিনটি নলকূপের মধ্যে একটি উন্মুক্ত আছে। কষ্ট করে হলেও পানি নিয়ে চলছি। আমাদের দাবি বাকি দুটি নলকূপ উন্মুক্ত স্থানে বসিয়ে সকল পরিবারের ব্যবহার উপযোগী পরিবেশ তৈরি করার জন্য কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি ও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।

অভিযুক্ত মোঃ জলিল শেখের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,আমি ঢাকায় থাকি। আমার পরিবারের লোকজন দেশে নিয়ে আসবো। আমার নিজের টাকা খরচ করে মটর বসিয়ে ঘরে নিয়ে গেছি। এই নলকূেটিতে বিদ্যুৎ সংযোগ দেয়া, বিদ্যুৎ বিল কে দেবে তাছাড়া মটর নষ্ট হলে কি করবো এই ভেবে কাউকে লাইন দেয়নি। চেয়ারম্যান আমাকে নলকূপটি দিয়েছে। আমি প্রয়োজনে ফেরত দিয়ে দিব।

অভিযুক্ত মোঃ সিরাজ হাওলাদার এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, এমপি দিয়েছে আমার ভায়রাভাই মজিবর মোড়ল কে আমি টেনে বাড়িতে ওঠিয়েছি। প্রতিবেশীরা ব্যবহার করে।

বিষয়টি নিয়ে গাঁওদিয়া ইউনিয়ন পরিষদ সাধারণ সদস্য মোঃ বাদল ফকির সাথে জানতে চাইলে তিনি জানান নলকূপটি কোথায় বসানো হয়েছে আমি জানিনা। তবে শুনেছি ঘরে বসানো হয়েছে।

গাঁওদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম ফকিরের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান আমি নলকূপটি জলিল শেখ কে দিয়েছি তাতে কি হয়েছে! আপনার কি সমস্যা! আপনি মঙ্গলবার দেখা করবেন আমার সাথে, আপনার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে, এটি বলে মোবাইল ফোনের লাইন কেটে দেয়। ফোনকাটার পর কয়েকবার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

লৌহজং উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম কে নলকূপটি ব্যক্তি ঘরে বিষয়টি জানালে, তিনি স্বীকার করে বলেন বিষয়টি আমি অবগত নই। তিনি বলেন আপনার মাধ্যমে জানতে পারলা। রবিবার সকালে সরজমিনে তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে তিনি আশ্বস্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park