1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য জ্বালানি রূপান্তরে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ জোরদারের আহ্বান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও কৌশলগতভাবে সম্প্রসারণে গুরুত্বারোপ সাইবার অপরাধ ও মানব পাচার দমনে সহযোগিতা জোরদারে সিআইডি–এফবিআই বৈঠক জঘন্য অপরাধে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে গোপন জুয়ার আসরে ইমিগ্রেশনের অভিযান, বাংলাদেশিসহ ১৫ বিদেশি আটক মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় চালুর জন্য কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ সচিব

লৌহজংয়ে র‍্যাব-১০ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
{"source_type":"vicut","data":{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"17.3.0","enterFrom":"new_image","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"MY","picture_id":"8IBES452-WR2Q-60XS-TZUA-CGW4TJBWDMM8","pictureId":"8IBES452-WR2Q-60XS-TZUA-CGW4TJBWDMM8","capability_name":"capcut_photo_editor"},"tiktok_developers_3p_anchor_params":"{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"17.3.0","enterFrom":"new_image","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"MY","picture_id":"8IBES452-WR2Q-60XS-TZUA-CGW4TJBWDMM8","pictureId":"8IBES452-WR2Q-60XS-TZUA-CGW4TJBWDMM8","capability_name":"capcut_photo_editor"}"}

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় র‍্যাব-১০ এর একটি পরিকল্পিত অভিযানে ১১০ পিস ইয়াবাসহ মোঃ দেলোয়ার মৃধা (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ১১টা ১০ মিনিটে লৌহজং থানার বৌলতলী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস দল এ অভিযান চালায়। অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৩৩ হাজার টাকা।

গ্রেফতারকৃত মোঃ দেলোয়ার মৃধা লৌহজং থানার বৌলতলী এলাকার বাসিন্দা। তার পিতা মৃত মকবুল হোসেন মৃধা। র‍্যাব জানায়, তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবা ও অন্যান্য মাদক সংগ্রহ করে মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামিকে উদ্ধারকৃত ইয়াবাসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নের মাধ্যমে সমাজে শান্তি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। এ লক্ষ্যে র‍্যাব-১০ সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park