1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

লৌহজংয়ে মুন্সিগঞ্জের খবর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৩১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জ জেলার বহুল প্রচারিত দৈনিক মুন্সীগঞ্জের খবর পত্রিকার ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

রবিবার বিকাল ৪ ঘটিকায় লৌহজং উপজেলার দৌলতখান কমপ্লেক্সের ২য় তলায় লৌহজং প্রেস ক্লাবের কার্যালয়ে কেক কেটে এক অনাড়ম্বর অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এড.সোহানা তাহমিনা। লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলুর সভাপতিত্বে ও দৈনিক মুন্সীগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার তাজুল ইসলাম রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন লৌহজং থানার এস আই মোঃ রুস্তম, লৌহজং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শওকত হোসেন , সাবেক সাধারন সম্পাদক মোঃ মানিক মিয়া, যুগ্ম সম্পাদক মোঃ রমজান হোসাইন খান রকি, দৈনিক যায়যায়দিন ও সংবাদ সংস্হা এফএনএস এর লৌহজং উপজেলা প্রতিনিধি আবু নাসের লিমন, সাংগঠনিক সম্পাদক ও মুন্সীগঞ্জের খবর পত্রিকার লৌহজং উপজেলা প্রতিনিধি ফৌজি হাসান খান রিকু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদউজ্জামান, কোষাধক্ষ মোঃ মোশারফ হোসেন বাবু, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম সায়েম, সদস্য পিংকি রহমান, ফাহিম হসান মুন্না ও সাংবাদিক সামাদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park