1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

লৌহজংয়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

মোশাররফ হোসেন বাবু, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৫১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার বৃহস্পতিবার (২৭-১২-২০২৩ইং) ছিল সমাপনী দিন। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে গত বুধবার শুরু হওয়া কর্মশালায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মো. জাকির হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইলিয়াস সিকদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদুল আলম।

জেলা প্রশাসক আবুজাফর রিপন বলেন, ‘নিয়মের মধ্যে থেকে নির্ভয়ে আইনকানুন প্রয়োগ করবেন। এক সপ্তাহের মধ্যে নির্বাচন গ্রহণ করার নিয়মাবলী দেখে নেবেন। কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কাজ চালিয়ে যাবেন। যেকোনো প্রয়োজনে ফোন দিবেন।’

পুলিশ সুপার আসলাম খান বলেন, ‘এই দায়িত্ব সবাই নিতে চায় না। ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই এলাকা নিরাপদ জায়গা। আমরা নিশ্চয় ভয়কে জয় করতে পারবো। তবে আমাদের সতর্ক থাকতে হবে। আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ করার অনুরোধ করছি। ভোটকেন্দ্রে বেশিসংখ্যক ভোটার আনার জন্য সবাইকে উদ্বুদ্ধ করবেন।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজিজুল ইসলাম জানান, কর্মশালায় ৬১ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৩৯৬ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ৭৯২ জন পোলিং কর্মকর্তা প্রশিক্ষণ নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park