1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

লৌহজংয়ে ভুল চিকিৎসার অভিযোগ, ঢাকা মেডিকেলে রেফার

উপজেলা প্রতিনিধি (লৌহজং) মুন্সীগঞ্জ-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৩৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। ভুল চিকিৎসার ফলে মৃত্যুসজ্জায় রয়েছে নমিতা রাণী দাস (৩৮) নামক এক নারী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। পরে, উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করা হয় ওই নারীকে। এ বিষয়ে ইউএনও নিকট অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর পরিবার।

নমিতার বড় ভাই বলরাম চন্দ্র দাস জানান, আমার বোনের প্রস্রাব ইনফেকশন হওয়ায় গত ২ মার্চ নারায়ণগঞ্জের একটি হাসপাতালে চিকিৎসা করানো হয়। তখন অপারেশন করে প্রস্রাবের জন্য ক্যাথেঠার লাগানো হয়। পরে আজ (১৪ মার্চ) বৃহস্পতিবার দুপুরে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে ইমারজেন্সি রুম থেকে তিন তালায় নিয়ে ক্যাথেঠার খোলা হয়। পরে আমার বোন অসুস্থবোধ করলে নার্স পানি খাওনোর জন্য নির্দেশ প্রদান করেন। এবং পানির বোতল দেখিয়ে দেওয়া হয়, তবে সেখানে পানির বোতলে পানি ছিলোনা। ছিলো রাসায়ণ পদার্থ/এসিড এবং সেগুলো খাওয়ানো হয়। এমতাবস্থায় আমার বোনের গলা মুখ পুড়ে যায় এবং শরীরের বিভিন্ন জায়গায় পুড়ে যায়। এরপর আমাদের হাসপাতাল থেকে খবর দেওয়া হয় বোনের অবস্থা ভালো না। আমরা দ্রুত হাসপাতালে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালের আইসিইউতে রেফার করা হয়।

রাত ৮টার দিকে তিনি আরও জানান, আইসিইউতে রেফার করলেও এখানে কোন সিট পাইনি। বারান্দায় আমার বোনকে শুইয়ে রাখা হয়েছে। অথচ আমার বোনের অবস্থা বেশি ভালো না। তবে কয়েকটি পরীক্ষা দেওয়া হয়েছে। সেগুলো আমরা করিয়েছি।

তিনি আরও জানান, আমার বোনের জামাকাপড় যেসব রাসায়নিক পদার্থ /এসিড পড়েছে সেগুলো নিয়ে আমার আরেক বোনকে ইউএনও জাকির হোসেনের নিকট পাঠিয়েছি। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন এর গঠিন পদক্ষেপ নিবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, আমার কাছে অভিযোগ দায়ের করেছে। আমি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভুক্তভোগী নমিতা রাণী দাস উপজেলা কনকসার ইউনিয়নের ৮নল ওয়ার্ডের নিমাই সরকারের স্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park