1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

লৌহজংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘরবাড়ি পুড়ে ছারখার পুড়ে নিহত দুই

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ২২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভয়াবহ অগ্নিকান্ডে ঘরবাড়ি পুড়ে ছারখার এবং ঘরে থাকা দেবর ও ভাবি নিহত হয়েছে। উপজেলার বৌলতলী ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে (৩০ জুলাই) রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন জাঙ্গালিয়া গ্রামের নূর ইসলামের কন্যা নাসরিন (২৩), দেবর দক্ষিণ চারিগাও গ্রামের ইউনুস শেখের পুত্র ইমরান শেখ (২৫)। এ তথ্য নিশ্চিত করেন উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মতিন।

তিনি জানান, হঠাৎ আজ সকাল পৌনে ৯টার দিকে স্থানীয় লোকের নিকট খবর পেয়ে ঘটনস্থলে যাই। নূর ইসলাম খানের বাড়িটি বিলের মাঝে তাই নৌকা দিয়ে বাসায় যেতে হয়। বাসায় গিয়ে উদ্ধার তৎপরতা চালাই। এ ঘটনায় নাসরিন ও ইমরান শেখ নামক দুইজন ঘটনাস্থলে মারা যান। টিনের দোচালা ঘর পু্ড়ে যায় এতে প্রায় ২/৩ লাখ টাকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হন। তিনি আরও জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ অগ্নিকাণ্ডটি বৈদ্যুতিক শর্টসাকিট থেকে সূত্রপাত হয়েছে।

নিহত নাসরিনের পিতা নূর ইসলাম খান জানান, আমার মেয়ে, মেয়ের জামাই শুভ ও দেবর ইমরান বেশকিছু দিন আগে বেড়াতে আসে। আজ সকালে মেয়ের জামাই শুভ তার ব্যবসার কাজে ঢাকায় যান। এবং মেয়ে ও মেয়ের দেবর বাসায় ছিলেন। হঠাৎ সকাল সাড়ে ৮টার দিকে ঘরে আগুন লেগে যায়। আমরা প্রাথমিকভাবে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে ফায়ার সার্ভিসকে কল করে জানাই। এবং ফায়ার সার্ভিস আসার আগেই ঘরসহ আমার মেয়ে ও মেয়ের দেবর অগ্নিকাণ্ডে মারা যায়।

এ বিষয়ে উপজেলার নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ড. মো. আব্দুল আউয়াল জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা আর্থিক সহযোগিতা করা হয়েছে। সে সাথে পুঁড়ে যাওয়া ঘর পুর্নবাসনের জন্য আর্থিকভাবে সহযোগিতা করা হবে তিনি আশ্বাস প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park