1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

লৌহজংয়ে বিদেশি নকল তেলের অবৈধ কারখানা জব্দ

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪
  • ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জের লৌহজংয়ে নকল স্প্যানিশ অলিভ ওয়েল, কাস্টার্ড অয়েল সহ বিভিন্ন বিদেশি ব্রান্ডের তেল তৈরি ও বাজারজাত করার অভিযোগে একটি অবৈধ তেলের কারখানা জব্দ করা হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) বিকাল ৫টার দিকে উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের পালগাঁও আনন্দবাজারের পাশে একটি ভাড়া বাড়িতে এই অভিযান পরিচালনা করে এ অবৈধ কারখানা জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াস শিকদার।

শাজাহান মোড়লের নকল এই কারখানা থেকে প্রায় ৭০বোতল তেল, স্টিকার, লেবেল লাগানোর মেশিন, ক্যামিক্যাল ও খোলা তেল জব্দ করা হয়।
জানাজায়, দীর্ঘদিন যাবত ইউনূস মোড়লের ছেলে শাজাহান মোড়ল (৫৫) নামের এক ব্যক্তি একটি বাড়িতে বাসা ভাড়া নিয়ে বিদেশি লেবেল লাগিয়ে কাস্টার্ড অয়েল, স্প্যানিশ অলিভ অয়েল সহ বিভিন্ন জাতীয় তেল তৈরী করে আসছিলেন।

বাড়ি ওয়ালা আবুল কালাম আজাদ বলেন, আমার বাড়িতে ফ্যমিলি বাসা ভাড়া দেয়া হয়েছে। আমি ঢাকায় থাকি। ভিতরে কি করা হয় সেটা জানতাম না। পরবর্তীতে সকল ভাড়াটিয়ার খোঁজখবর রাখা হবে। যাতে এমন অবৈধ কাজ করা না হয়।

ম্যাজিস্ট্রেট ইলিয়াস শিকদার বলেন, কারখানাটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে। মালিককে না পাওয়ায় তেল তৈরীর সকল মালামাল জব্দ করা হয়। আগামীকাল কারখানার মালিককে নিয়ে বাড়িওয়ালাকে অফিসে দেখা করতে বলা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাব্বির হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park