1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

লৌহজংয়ে বঙ্গমাতার জন্মদিনে নানা কর্মসূচি

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

‘সংগ্রাম-স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা’ প্রতিপাদ্য সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা, সেলাই মেশিন ও সনদ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (০৮-০৮-২০২৩) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. আবদুল আউয়াল। মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা কর্মকারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম। আলোচনা সভা শেষে মহিলা অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত ৭ নারীর মাঝে সেলাই মেশিন ও ফ্যাশন ডিজাইন ও বিউটিফিকেশনের উপর প্রশিক্ষণপ্রাপ্ত ৫০ জন নারীকে সনদ বিতরণ করা হয়। এছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি তালুকদারের ব্যক্তিগত অর্থায়নে হাড়িদিয়া আশ্রয়ণ প্রকল্পের ৪টি গ্রুপকে ৪টি সেলাই মেশিন, উপজেলা প্রশাসন থেকে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ৩০ জন নারীকে সেলাই মেশিন এবং সমাজসেবা অধিদপ্তর থেকে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ৮ ব্যক্তিকে ৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park