1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

লৌহজংয়ে দোয়াত কলম প্রতীকের উঠান বৈঠক 

পিংকি রহমান, লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে লৌহজংয়ের হলদিয়া ইউনিয়নের পূর্ব শিমুলিয়া ৯নং ওয়ার্ডে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী বিএম শোয়েবের উঠান বৈঠক হয়েছে। উঠান বৈঠকটি এক পর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়।

মঙ্গলবার (১৪-০৫-২০২৪খ্রী:) সন্ধ্যার পর পূর্ব শিমুলিয়ায় ম্যাটেক্স বাংলাদেশ কারখানার আঙিনায় মো. আক্তার হোসেন খান লাবু’র সভাপতিত্বে ও সালাউদ্দিন খান সুবীরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী বিএম শোয়েবের সহধর্মিণী কানিজ ফাতেমা মিতা।
এসময় আরও উপস্থিত ছিলেন, হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম খান, হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হলদিয়া ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা শেখ মো. কামাল, লৌহজং উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো.নোমান মিয়া, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. সুলতান মোল্লা, সেন্টু মোল্লা, শিমুলিয়া ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার উদয় খান ও সাঈদ খান, কামরুজ্জামান মৃধা মহিম, হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ মোল্লা, মো. লিটন খান, হলদিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আরিফ খান বাবু,হলদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাব্বির খান বিপ্লব
প্রধান অতিথির বক্তব্যে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বিএম শোয়েবের সহধর্মিণী বলেন, আমি একমাস ধরে কলমা থেকে মেদিনী মন্ডল পর্যন্ত বাড়ি বাড়িতে গিয়ে একটি জিনিস জেনে খুব ভালো লেগেছে,সেটি হচ্ছে সবাই বলেছে শোয়েব ভাই ভালো লোক। আমরা ভালো লোককেই ভোট দিবো। স্ত্রীর কাছে স্বামী সবচেয়ে ভালো মানুষ। আজ আমি এটা জেনেছি শুধু আমার কাছেই নয় সবার কাছেই একজন ভালো মানুষ হিসেবে বিএম শোয়েব পরিচিতি পেয়েছে এটি আমার জন্য গর্বের। আপনারা সবাই ২১মে মঙ্গলবার দোয়াত কলম প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park