1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

লৌহজংয়ে চেয়ারম্যানের ড্রেজার দিয়ে জমি ভরাট, ভরাটের পানিতে কৃষি জমিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়ন চেয়ারম্যানের মাটি ভরাটের ড্রেজার দিয়ে নিজের জমি ভরাট করেছে। ভরাটকৃত জায়গার ড্রেজিংয়ের পানি পাশের কৃষি জমিতে প্রবাহিত হওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বৌলতলী ইউনিয়নের মাদাইসুর গ্রামে সড়কের পাশে ড্রেজার বসিয়ে জমি ভরাট করা হচ্ছে। এতে পানি নেমে পাশের ফসলি জমি গুলো তলিয়ে যাচ্ছে। ফলে পাশের জমির ভুট্টা ও আলু চাষাবাদকৃত ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

বৌলতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্যের উপস্থিতে এই জমি ভরাট করতে দেখা যায়। এবং জমি কার জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন, এটা চেয়ারম্যান আলহাজ্ব মালেক শিকদারের জমি। তিনি এই জমি কিনেছেন এবং ভরাট কাজও করছেন। পানি জমিতে পড়ায় শ্যালো মেশিন দিয়ে পানি সেচের কাজ করে দিচ্ছি। জমিগুলো ক্ষতিগ্রস্ত হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, না কোন জমিতে সমস্যা হয়নি। কিন্তু দেখা যায় ভুট্টা চাষি রিমা আক্তারের ৪৯শতাংশ জমিতে ভুট্টার আবাদ করা জমিটি পানিতে তলিয়ে গেছে।

ভুট্টা চাষি রিমা আক্তার বলেন, আমার ৪৯ শতাংশ জমিতে ভুট্টা চাষাবাদ করেছি। সেখানে গত এক সপ্তাহ আগে চেয়ারম্যান মালেক শিকদারের ড্রেজারের পানিতে আমার জমির সকল ফসল তলিয়ে যায়। পরে চেয়ারম্যানকে জানালে তিনি কোনো পদক্ষেপ নেয়নি। এরপর আজকে আবার তার জমিতে ড্রেজার বসিয়ে ভরাট করতে গেলে সেই পানি এসে আমার জমি তলিয়ে যায়। পরপর ২বার আমার জমির ফসল তলিয়ে যায়। এই অবস্থায় আমার সকল ফসল নষ্ট হয়ে যাবে। আমি ধারদেনা করে ফসল আবাদ করেছি। এখন আমার ফসল নষ্ট হলে আমি কিভাবে ঋণ পরিশোধ করবো? আমি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে আমার এই ক্ষয়ক্ষতির বিচার চাই।

স্থানীয় বাসিন্দা মো. ফারুক হোসেন বেপারী বলেন, আমার কথা হলো, এলাকার কৃষক এবং সাধারণ জনগনের যেন ক্ষতি না হয়। জনপ্রতিনিধি বলেন আর যেই বলেন কৃষকদের ক্ষতি হোক এমন কোন কাজ করা ঠিক না। ফসল দিয়েই আজকে আমাদের দেশের মানুষ জীবিকা নির্বাহ করে। এবং কৃষকরা বাঁচে। সেই কৃষকদের মেরেই যদি আমরা আমাদের নিজেদের স্বার্থ হাসিল করি এটা ঠিক না।

বৌলতলী ইউপি চেয়ারম্যান ও জমি ভরাটকারী মালেক শিকদার বলেন, মাসিক আইনশৃংখলা মিটিংয়ে আলোচনা হয়েছে পঁচা পুকুর ভরাট করার অনুমতি আছে। আমি ইউএনও মহোদয়ের অনুমতি নিয়েই আমার জমি ভারাট করছি।

লৌহজং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইলিয়াস শিকদার সরেজমিনে গিয়ে সাংবাদিকদের বলেন, আমি সরেজমিনে এসে জমি ভরাটকারী চেয়ারম্যান মালেক শিকদারকে পাইনি। তাকে ফোন করলে তিনি জানান ঢাকা আছে। কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, আমি বিষয়টি অবগত হয়ে এসিল্যান্ডকে সরেজমিনে পাঠিয়েছিলাম। কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। জমি ভরাট করার অনুমতির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আমার কারও সাথে কথা হয়নি। আমি কাউকে অনুমতি দেইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park