1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

লৌহজংয়ে চিকিৎসা নিতে আসা বৃদ্ধ ব্যক্তিকে চিকিৎসকের মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ৪৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

গত বুধবার (০৫-০৪-২০২৩) মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে চিকিৎসকের মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিতে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় মান্না দাসকে সভাপতি এবং জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা ডা. সোহাগ হাসান ও লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিসিন বিভাগের ডা. মাসুক আল মারজানকে সদস্য করা হয়েছে।

শনিবার (০৮-০৪-২০২৩) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জন ডা. মঞ্জুরুল আলম ও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুস সালেহীনের উপস্থিতিতে তদন্ত কার্যক্রম শুরু হয়। তদন্ত কমিটি ভুক্তভোগী নুরুল ইসলাম শেখ ও অভিযুক্ত ডা. সাইফুল্লাহ খালিদ সাদীর বক্তব্য নেন। এ ছাড়া ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় সাংবাদিক ফৌজি হাসান খান রিকু ও আসাদউজ্জামান নবীনের লিখিত জবানবন্দি গ্রহণ করেন।

তদন্ত কমিটির সভাপতি ডা. প্রণয় মান্না দাস জানান, আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্তের রিপোর্ট স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হবে।
গত বুধবার নুরুল ইসলাম শেখ নামের ৭৭ বছর বয়সী বৃদ্ধ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। এ সময় চিকিৎসক ডা. সাইফুল্লাহ খালিদ সাদী এক নারী রোগীর চিকিৎসা দিচ্ছিলেন। বৃদ্ধ নুরুল ইসলামকে দেখে ডা. সাদী ক্ষেপে যান। বৃদ্ধকে তুই-তোকারি করে মাথায় ও পিঠে কিল-ঘুষি মারেন। পরে ঘাড় ধাক্কা দিয়ে বৃদ্ধকে কক্ষ থেকে বের করে দেন। এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে। গত বুধবার অনলাইন নিউজ পোর্টাল “নিউজ বায়ান্ন ২৪” এ ‘লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা বৃদ্ধ রোগীকে ডাক্তারের মারধর’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশিত হওয়ার পর তদন্ত কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park