1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

লৌহজংয়ে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৪৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার কুমারভোগ ইউনিয়নের কুমারভোগ গ্রামে মঙ্গলবার (০৮-০৮-২০২৩) বিকেল ৬টার দিকে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই বান্ধবীর মৃত্যু হয়। নিহত শিশু দুইজন একই গ্রামের শাহ আলম মৃধার কন্যা চাঁদনী (১০) ও জাহিদ শিকদারের কন্যা মরিয়ম (১১)। তারা দুইজন মৌছা আমেনা হাকিম দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্রী।

জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মৌছা আমেনা হাকিম দাখিল মাদ্রাসায় যান নিহত চাঁদনী ও মরিয়ম। সারাদিন ক্লাস শেষ করে বিকাল ৫টার দিকে মাদ্রাসা থেকে বাসায় এসে খাওয়া দাওয়া করে ৬টার দিকে বাড়ির পাশে থাকা একটি পুকুরে গোসল করতে যায়। গোসল করতে গিয়ে বাসায় না ফিরে আসায় পরিবারের সদস্যরা ডাক দিতে যায় পুকুর পাড়ে। পরে চাঁদনী নামের শিশুর লাশটি পানিতে ভেসে থাকতে দেখা যায়। এরপর পুকুরে অনেক খোঁজা খোঁজি করে মরিয়মের মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মরিয়মের মা সুমি জানান, বিকাল ৫টার দিকে স্কুল থেকে আসার পরে আমার মেয়েকে ভাত দিলাম। ভাত খেয়ে বললো মা আমি গোসল করতে যাই। আমি ভাবলাম গোসলখানায় গোসল করবে। আমার ছোট ছেলেকে টিউশন মাস্টারের কাছে প্রাইভেট পড়তে দিতে গেলাম এসে দেখি মরিয়ম নাই। এর প্রায় আধঘন্টা পরে খুঁজতে খুঁজতে গিয়ে দেখি পুকুর পাড়ে চাঁদনীর মরদেহটি ভেসে আছে। এর আগে চাঁদনী আমাদের বাসায় আসছিলো তাই ধারণা করলাম আমার মেয়েও গোসল করতে আসছে। এরপর অনেক খোঁজা খোঁজি করে পুকুর থেকে আমার মেয়ের মরদেহটি উদ্ধার করলাম।

নিহত চাঁদনীর ভাই সামিউল আলম জানান, সকালে আমি মাদ্রাসায় যাব না। তাই বললাম বোন তোরও মাদ্রাসায় যেতে হবে না। ও বললো না আজকে মাদ্রাসায় প্রতিযোগিতা আছে। তাই মাদ্রাসায় গেলো। বাসায় এসে খাওয়া দাওয়া করে কোথায় গেলো দেখলামও না। এরপর হঠাৎ শুনি পুকুর পাড়ে বোনের লাশ।

নিহত মরিয়মের মামা শাহীন শেখ জানান, আজকে হঠাৎ করে পুকুরে গোসল করতে গিয়েছে। ও কখনও একা পুকুরে গোসল করতে যায় না। যদিও সাঁতার জানে। সাঁতার জানার পরেও কিভাবে কি হলো বুঝলাম না।

মৌছা আমেনা হাকিম দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মো. মোস্তফা কামাল জানান, আমাদের মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী চাঁদনী ও মরিয়ম। অনেক মেধাবী শিক্ষার্থী ছিলো। নর্ম ভদ্র। আমরা শোকাহত। আল্লাহ ওদের জান্নাতুল ফেরদৌস নসিব করুক।

এ বিষয়ে পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসাইন জানান, শিশু দুইটি মৌছা আমেনা হাকিম দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণিতে পড়াশোনা করে। পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায় বলে প্রাথমিকভাবে বলা হচ্ছে। তবে আমাদের পুলিশ ঘটনাস্থলে আছে। বিস্তারিত পরে জানা যাবে। তিনি আরও জানান এখনও এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park