1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

লৌহজংয়ে গণমাধ্যম ও মানবাধিকার কর্মীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

লৌহজং উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় মানবাধিকার ও সংবাদকর্মী এইচ এম ইমরানের উপর চঞ্চল রাজের নেতৃত্বে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস)।

আয়োজিত মানববন্ধন থেকে বক্তারা ইমরানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গতকাল শুক্রবার (৩১ মে) সকালে উপজেলার ঘোড়দৌড় বাজারস্থ লৌহজং প্রেসক্লাবে সামনে এ মানববন্ধন পালন করে ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) এর চেয়ারম্যান ও মানবাধিকার কর্মী বৃন্দরা।
আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, লৌহজং উপজেলা পরিষদ নির্বাচনের আগে গত ১৯ মে রাতে উপজেলার বৌলতলী ইউনিয়নের পয়শা গ্রামে চঞ্চল রাজের ছেলে স্বপ্নীল রাজ ঢাকা থেকে একটি মাইক্রোবাসে ১৫ জন বহিরাগত লোক নিয়ে আসে এবং চঞ্চল রাজ ২০ তারিখ একটার সময় সদরঘাট থেকে ৫ থেকে ৬ টি মাইক্রোবাসে করে ৫০ থেকে ৬০ জন সন্ত্রাসী ভাড়া করে নিয়ে আসে পয়শা গ্রামে নির্বাচনকে কেন্দ্র করে। এখবর পেয়ে ন্যাশনাল প্রেস সোসাইটি মুন্সীগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাংবাদিক এইচ এম ইমরান সহ এলাকাবাসী প্রতিবাদ করে। পরে এলাকাবাসী একত্রিত হয়ে তাদেরকে ১ ঘন্টার আল্টিমেটাম দিয়ে গ্রাম থেকে বিতারিত করে। এ ঘটনার জের ধরে গত ২৩ মে দুপুরে চঞ্চল রাজের নেতৃত্বে বহিরাগত লোক দিয়ে সদরঘাটে ইমরানের ব্যবসা প্রতিষ্ঠান সংলগ্ন খাবার হোটেলে গিয়ে হামলা চালায়। উপস্থিত ছিলেন পয়সার গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী নূর হোসেন মোল্লা সাধু তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী । তিনি বলেন আমি ও ইমরান দুপুরের খাবার খেতে আসি হোটেল দীপুতে, হঠাৎ অতর্কিতভাবে একদল লোক চঞ্চলের নেতৃত্বে হামলা করে এবং চঞ্চল ছুরি নিয়ে আঘাত করতে যায় আমি তখন ছুরিটি আটকে ফেলি। তাদের লোকে বল বেশি থাকার কারণে সামাল দিতে পারি না, ইমরানের উপর হামলা হয়। এবং মার খেয়ে নিচে পড়ে যায়। ঘটনাস্থলে পুলিশ সুমন এসে উপস্থিত হয় এবং তাকে উদ্ধার করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। অনেক ব্যবসায়ীরা এসে উপস্থিত হয়।
সাংবাদিক ইমরান বলেন ইতিপূর্বে ইউপি নির্বাচনে বহিরাগত সন্ত্রাসী পয়সা গ্রামে নিয়ে আসে ।গ্রামবাসী তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে এলাকা ছাড়া করে। এবং সদরঘাট ব্যবসায়ী মহলে একাধিকবার বহিরাগত লোক এনে ব্যবসায়ীদের উপর হামলা চালায়। অধিক টাকা এবং অবৈধ ক্ষমতা থাকার কারণে সাধারণ ব্যবসায়ী মহল মুখ খুলতে ভয় পায়। ইতিপুর্বে সদরঘাট ব্যবসায়ী মহলে মারামারির ঘটনা অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে । আমার উপর যে অন্যায় জুলুম হয়েছে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সন্ত্রাসী চঞ্চলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই অপরাধীদের আইনের আওতায় আনা হোক।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ন্যাশনাল প্রেস সোসাইটি চেয়ারম্যান মাহবুবুর ইসলাম, সাধারণ সম্পাদক শারমিন, মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মো. রবিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park