1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

লৌহজংয়ে উপজেলা বিএনপি ত্রিমুখী অবস্থানে

সম্পাদকীয়
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জের লৌহজংয় উপজেলা বিএনপির রাজনীতি এখন প্রকাশ্যে এলো তিন গ্রুপ। স্বৈরাচার সরকার পতনের পর তৃণমূলে বিএনপির এখন বসন্ত। দেশে তৃনমুল পর্যায়ে এখন পর্যন্ত জনপ্রিয় দল বিএনপি। মুন্সীগঞ্জ তথা লৌহজংয়ে তৃনমুল পর্যায়ে জমে উঠেছে রাজনৈতিক মাঠ। সামনে সংসদ নির্বাচন। লৌহজং হচ্ছে মুন্সীগঞ্জের ২ আসনের অন্তর্ভুক্ত। মুন্সীগঞ্জের লৌহজং ও টঙ্গীবাড়ী উপজেলা নিয়ে আসন ২ গঠিত। নির্বাচনকে ঘিরে লৌহজংয়ে উত্তেজনা বিরাজ করছে। ইতিমধ্যে লৌহজংয়ে প্রকাশ্যে এসেছে তিন গ্রুপ।

এবার বিএনপি হতে সংসদ সদস্য হওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন তিনজন। এরা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ ও বিএনপি হতে পদত্যাগ করা সাবেক কোষাধ্যক্ষ, সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা।

তিনজন প্রকাশ্যে আসায় দলের মধ্যে দেখা দিয়েছে বিরুপ প্রতিক্রিয়া। যার ফলে লৌহজংয়ে বিএনপির এখন তিন গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে। আর উদ্বেগ ও উৎকন্ঠায় পড়েছে সাধারণ কর্মীরা। একই দলের তিন গ্রুপ প্রকাশ্যে আসায় সাধারণ জনগণের মাঝে চলছে সমালোচনার ঝড়৷

লৌহজংয়ের অরাজনৈতিক ব্যাক্তি মো. রাজু আহমেদ জানান, ৫ই আগষ্টের আগে বিএনপিকে এলাকায় তেমন দেখা যেতোনা। যার কারণ তাদের আসতে দিতোনা পতিত সরকার। স্বৈরাচার সরকার পলায়ন করার পর আমাদের লৌহজংয়ে বিএনপির এখন সুসময়। লৌহজংয়ে এখন জনপ্রিয় দল বিএনপি। তবে আমি দেখতেছি বিএনপির এখন গ্রুপ তিনটা। একই দলে আবার গ্রুপিং, এতে রাজনীতি সহিংস হওয়ার আশংকা রয়েছে। নির্বাচন কবে হবে সঠিকভাবে কেউতো বলতে পারবেনা। এখন তাদের সবার উচিত একসাথে ঐক্য করে কাজ করা। ঐক্য না করলে ধানের শীষের ভোট বাড়ার বদলে কমে যেতে পারে।

বিশিষ্টজনদের মত, বিএনপির এখন যে পরিবেশ সৃষ্টি হওয়ার দিকে যাচ্ছে, তা রাজনীতিতে সুখকর নয়৷ তৃণমূলে জাতীয় নির্বাচন নিয়ে এখনি বিভাজন করলে তা বিএনপির জন্য ক্ষতি ছাড়া লাভ হবেনা। এখন নির্বাচনকে ঘিরে তৃনমূল না গুছিয়ে, কিভাবে সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে রাজনীতি করা যায় সেদিকে কাজ করার। সকলে ঐক্য করে বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিত করে জনগণের কাছে বিএনপির বার্তা পৌঁছায় দিতে হবে। কিভাবে ধানের শীষের ভোট বাড়ানো যায় সেদিকে নজর দিতে হবে। তাদের বিভাজন তৃনমুল নেতাকর্মী ও সাধারণ জনগণের আস্থা হারানোর আশংকা রয়েছে।

এদিকে লৌহজং উপজেলা বিএনপিকে দুঃসময়ে সুসংগঠিত করে রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ। তার কাছে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য কল করা হলে সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি। বারবার কল করার পরও রিসিভ না করায় এবিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park