1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

লৌহজংয়ে ইরি জমির সেচযন্ত্র বন্ধ, শত বিঘা জমি সেচ নিয়ে বিপাকে কৃষকরা

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জের লৌহজংয়ে কৃষি কাজে ব্যবহৃত সেচযন্ত্র ডিপ টিউবওয়েলের পাশের জমির মালিক নিজ জমি দাবি করে মাটি ভরাট করে সেচ কার্যক্রম বন্ধ করে রেখেছে। ফলে জমিতে সেচ না পেয়ে এবার ইরি ধান চাষে মহাবিপাকে পড়েছে এলাকার প্রায় শত বিঘা জমির কৃষকরা।

সরেজমিনে গিয়ে যানাযায়, ৩৫ বছর আগে (বিএডিসি) আওতায় উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের ফলপাকর মৌজায় একটি ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়। যেখানে প্রায় ১শ বিঘা জমি এই সেচ এর আওতায় পানি সেচ সুবিধা পেয়ে আসছে। এই ডিপ টিউবওয়েলটি বর্তমান মালিক ফলপাকর গ্রামের মো. করিম শেখ ১০ বছর যাবত ইরি ধান জমির ব্লকে সেচ কাজের দায়িত্ব পালন করে আসছে।
গত বছর কৃষি মৌসুম শেষে সেচ যন্ত্রটির পাশে কৃষি জমির মালিক জাহাঙ্গীর বাপারী তিনি খনন যন্ত্র দিয়ে পকেট কেটে তার নিজ জমিটি বর্ষা মৌসুমে ভরাট করে নেয়, এতে সেচের পানি প্রবাহের চ্যানেল ও সেচযন্ত্র ডিপ টিউবওয়েলটি ভরাট হওয়া মাটির নিচে চাপা যায়।
এতে এ ব্লকে ইরি ধান জমি গুলো অনাবাদী শঙ্কায় রয়েছে কৃষকরা।

কৃষক টিপু বলেন, অন্য সব ব্লকে জমিতে ধান রোপন হয়ে গেছে। কিন্তু পানির কারনে আমার জমিতে ধান রোপন করতে পারছি না। সেচ চালু না হলে আমার জমি অনাবাদী রয়ে যাবে।

কালুরগাও গ্রামের কৃষক মো. রাসেদ বলেন, এই ব্লকে আমি আরো আগে ধান রোপন শেষ করেছি এখন পানির জন্য জমিতে মাটি ফেটে রয়েছে রোপন করা ধানের চারা মরে যাচ্ছে।

কৃষক মুনছুর বলেন, সেচ চালু না হওয়ায় আমার ৮ গন্ডা জমিতে এখনো ধান রোপন করতে পারিনাই।

ভরাটের বিষয় যানতে চাইলে জাহাঙ্গীর বেপারী বলেন, ড্রেন লাইন ও সেচযন্ত্রটি আমার জমিতে,  আমার জমি আমি ভরাট করেছি। করিম শেখ ডিপ চালাতে চাইলে আশপাশের অন্য কোন জমিতে বসিয়ে চালাতে বলেন। মাটি ভরাটের সময় তাকে জানিয়েছি তখন সে ঢাকায় ছিলো।

সেচযন্ত্র মালিক করিম শেখ বলেন, আমাকে না জানিয়ে জাহাঙ্গীর বেপারী বেকু দিয়ে মাটি ভরাট করে ড্রেন লাইন ও ডিপ টিউবওয়েল বন্ধ করে দিয়েছে। এখন মাটি সরাতে দিচ্ছে না।

গাঁওদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বলেন, ডিপ টিউবওয়েলের বিষয়টি শুক্রবার সমাধানের চেষ্টা করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, কৃষি সেচযন্ত্র ডিপ টিউবওয়েলটির সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park