1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

লৌহজংয়ে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ২৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জের লৌহজংয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় লৌহজং উপজেলা প্রশাসনের সভাকক্ষেএ সভা অনুষ্ঠিত হয়।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে শুরুতেই লৌহজং থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেনকে পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় বক্তারা সমাজের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হওয়ার আহ্বান জানান। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা দায়িত্ব সঠিক ভাবে পালন করবেন। মাদকের আখড়া হিসেবে খ্যাত গোয়ালীমান্দ্রা হাট, কনকসার বেদেপল্লি ও বেজগাঁওসহ বিভিন্ন এলাকায় পুলিশের নজরদারি আরো বাড়ানোর উপর জোর দেন। এছাড়া কনকসার, বেজগাঁও, আটিগাও ও নওপাড়া এলাকায় কিছু চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওসমান গণি তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রশিদ শিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. মনির হোসেন মাস্টার, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ খান, মেদেনীমন্ডল ইউপি চেয়ারম্যান হাজী মো. আশরাফ হোসেন খান, লৌহজং-তেউটিয়া ইউপি চেয়ারম্যান হাজী মো. রফিকুল ইসলাম মোল্লা, বেজগাঁও ইউপি চেয়ারম্যান ফারুক ইকবাল মৃধা ও লৌহজং উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের অনেকেই উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park