1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

লৌহজংয়ের ব্যাংকগুলো টাকা দিতে পারছেনা গ্রাহকদের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জের লৌহজংয়ে প্রায় ব্যাংকে তারল্য সংকটের ফলে গ্রাহকের টাকা দিতে পারছেনা। চলমান পরিস্থিতিতে টাকা সরবরাহ করতে পারছেনা ব্যাংকগুলো। তাছাড়াও ব্যাংকে গ্রাহকদের টাকাও জমা কম পড়ছে। তাই যারা টাকা উত্তোলন করতে চাচ্ছে তারা টাকা উত্তোলন করতে পারছেনা। লৌহজংয়ের সরকারি ব্যাংকগুলো যেমন সোনালী, রুপালী,কৃষি ও বেসরকারি ব্যাংক যেমন ইসলামি,ন্যাশনাল ইত্যাদি ব্যাংকে গ্রাহকদের পর্যাপ্ত টাকা দিতে পারছেনা। গ্রাহকেরা টাকা উত্তোলন করতে এসে ফিরে যাচ্ছে। এছাড়াও সরকারি স্বায়ত্তশাসিত সোনালী ব্যাংক বেলা ১১টার সময় তালাবদ্ধ করে গেট লাগিয়ে রাখে।

লৌহজংয়ের হলদিয়া বাজারে দুপুর ১টার দিকে সোনালী ব্যাংকে সরজমিন গিয়ে দেখা যায় ব্যাংক তালাবদ্ধ। ব্যাংকের ব্যবস্থাপককে কল করা হলে তিনি গেট খুলতে অস্বীকৃতি জানান ও বলেন ব্যাংকে টাকা নেই৷ পুলিশ এসকোর্ট না থাকায় প্রধান শাখা হতে টাকা আনা সম্ভব হয়নি। তাই গ্রাহকদের টাকা দেয়া যাচ্ছে না।
টাকা উত্তোলন করতে আসা মাদরাসা মুহতামিম হেলাল উদ্দিন হুজুর বলেন আমি অল্প কিছু টাকা উঠাতে আসছিলাম, কিন্তু ব্যাংক দিতে পারলোনা। ব্যাংকে নাকি টাকা নাই। আরেকজন অভিযোগ করে বলেন, আমি গত বৃহস্পতিবার আসছি ব্যাংক টাকা দিতে পারেনাই। আজকেও নাকি ব্যাংকে টাকা নাই।
এছাড়াও লৌহজংয়ের প্রায় ব্যাংকগুলো টাকা দিতে পারছেনা। গ্রাহকেরা টাকা উত্তোলন করতে এসে ফিরে যাচ্ছে। আবার কেউ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে যদি টাকা উঠানো যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park