1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে ২০ জনের মরদেহ উদ্ধার: সবাই বাংলাদেশি হওয়ার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক-
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

লিবিয়ার পূর্বাঞ্চলীয় ব্রেগা উপকূল থেকে ২০ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় রেড ক্রিসেন্টের ধারণা, তারা সবাই বাংলাদেশি নাগরিক হতে পারেন। তবে এখনো তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, উদ্ধারকৃত মরদেহগুলোর সঙ্গে কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি। মরদেহগুলো পচন ধরায় এবং পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায়, সেগুলো ব্রেগা থেকে ৪০ কিলোমিটার দূরে আজদাবিয়া এলাকায় দাফন করা হয়েছে।

লিবিয়ার রেড ক্রিসেন্টের বরাত দিয়ে জানা গেছে, ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ডুবে যাওয়ার পর মরদেহগুলো উপকূলে ভেসে আসে। এ ঘটনায় আরও অনেকে নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন অনেক অভিবাসনপ্রত্যাশী। তবে এই পথটি অত্যন্ত বিপজ্জনক হওয়ায় প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটে এবং বহু প্রাণহানি হয়।

বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এবং নিহতদের পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। এছাড়া, এ ধরনের বিপজ্জনক যাত্রা থেকে বিরত থাকার জন্য অভিবাসনপ্রত্যাশীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park