1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

লাখো মানুষকে কাঁদিয়ে চির নিন্দ্রায় শায়িত হলেন ঝিনাইদহের এমপি আব্দুল হাই

বসির আহাম্মেদ জেলা সংবাদদাতা ঝিনাইদহ-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

লাখ লাখ মানুষকে কাঁদিয়ে চির নিন্দ্রায় শায়িত হলেন শৈলকুপার ভুমিপুত্র বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। রোববার সন্ধ্যায় তার গ্রামের বাড়ি শৈলকুপা উপজেলার মহম্মদপুর গ্রামে শেষ জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
রোববার সকাল ৮ টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঝিনাইদহ ১ আসনের সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই’র প্রথম প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। সেখান থেকে বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে মরদেহ ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে আনা হয়। সেখান থেকে সড়ক পথে আরাপপুরে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। হাজার হাজার মানুষ শেষ বারের মত তাকে দেখতে ছুটে আসেন। বাদ জোহর শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে গার্ড অব অনার প্রদান শেষে মরহুমের ২য় জানাযা করা হয়। সেখানে ঝিনাইদহ ছাড়াও আশপাশের জেলার শত শত নেতাকর্মীরা জানাযায় অংশ নেয়। বাদ আছর শৈলকুপা উপজেলা শহরের ডিগ্রি কলেজ মাঠে ৩য় জানাযা ও বাদ মাগরিব গ্রামের বাড়ি শৈলকূপার মোহাম্মদপুরে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, ঝিনাইদহের সকল আসনের সংসদ সদস্যগন, জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম, পুলিশ সুপার আজিম-উল-আহসানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি সফিকুল ইসলাম অপু, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ও ঝিনাইদহ-আসনের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল ও মরহুমের ছেলে ব্যারিষ্টার তারভীর হাসান জিসান হাই জানাজা পুর্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তারা উপস্থিত সকলের কাছে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন দোয়া প্রার্থনা করেন।
উল্লেখ্য, গত শনিবার সকালে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ব্যাংককের স্থানীয় সময় সকাল ৭ টায় চিকিৎসাধীন অবস্থায় এমপি আব্দুল হাই মৃত্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park