1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

রৌমারীর বাজার উন্নয়নের দাবী ইজারাদারের

শৌখিন মিয়া রৌমারী সংবাদদাতা
  • প্রকাশের সময় : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৩১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
ঐতিহ্যবাহী রৌমারী হাট-বাজারটিতে দীর্ঘদিন থেকে নানা সমস্যা ও অপরিকল্পিত ভাবে স্থাপনা নির্মানে দুর্ভোগে পড়েছে ব্যবসায়ী ও হাটে আসা মানুষেরা । এর থেকে পরিত্রাণ পেতে বণিক সমিতির পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে একাধিকবার জানানো হয় এবং উপজেলা মাসিক সভায় আলোচনা করলেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
দুপুর ২ টায় এ নিয়ে হাট-বাজার ইজারাদার সোয়েব আহমেদ সোহাগ রৌমারী হাট অফিস কক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মোমেন ঠিকাদারের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বাজার বণিক সমিতির সভাপতি প্রদীপ কুমার সাহা, সাধারণ সম্পাদক ফজলুল হক ফুলু, আওয়ামীলীগ নেতা মশিউর রহমান, হাট ইজারাদার সোয়েব আহম্মেদ সোহাগ, বিশিষ্ট ব্যবসায়ী আবু তোহা ও আলহাজ্ব মো. কদম আলী, চন্দন সাহা, সাংবাদিক সুজাউল ইসলাম সুজা, শওকত আলী মন্ডল, শফিকুল ইসলাম, শাহ আ: মোমেন, মাজহারুল ইসলাম, মাসুদ রানা, আকতার হোসেন প্রমুখ।
হাট ইজারাদার সোয়েব আহম্মেদ সোহাগ তার বক্তব্যে বলেন, এই হাট-বাজার ইজারা থেকে প্রতিবছর কয়েক কোটি টাকা সরকারের খাতে রাজস্ব দেওয়া হলেও বাজার উন্নয়নে এই অর্থ সঠিক ভাবে খরচ করা হয় না। ফলে বাজারটি জরাজীর্ণ হয়ে পড়ে আছে। বাজারে জায়গা সংকটের কারনে খামারী ও ব্যবসায়ীরা গরু হাটে এনেও ফেরত যেতে হয় তাদের। বর্তমানে উপজেলায় দেশীয় গরুর অনেক খামার হওয়ায় বাজারে গরু এনে বিক্রয় করতে পারছেনা খামারীরা। সবজি বাজার, পান বাজার, কলা ও বিভিন্ন ফলের দোকানেও জায়গা সংকুলনের কারনে হাটে আসা মানুষদের চলাচলে বিঘ্নিত হচ্ছে। ড্রেনেজ ব্যবস্থা অপরিকল্পিত হওয়ায় ব্যবসায় মহলের মালামাল আনা নেয়া দুর্ভোগ পোহাতে হয় ও পানি নিস্কাসনে ব্যহত হওয়ায় বাজারে দুর্গন্ধে নাকে গামছা পেচিয়ে চলাচল করছে হাটে আসা মানুষজন। খুবই দ্রুত গরু হাট, পান বাজার, কলা ও ফল বাজার, সবজি বাজার স্থানান্তর করা জরুরী।
অপরদিকে সিজি জামান সরকারী উচ্চ বিদ্যালয় পশ্চিম পাশ দিয়ে গরু হাটের কোনা থেকে সংযোগ সড়কটি খালের কিনারাদিয়ে সোজা থানা মোড় পশ্চিম পাশে রাস্তার সাথে সংযোগ সড়ক করে দিলে উত্তরে দাঁতভাঙ্গা, শৌলমারী ও বন্দবেড় ইউনিয়নের সকল ব্যবসায়ী ও হাটুরেদের চলাচলে সুবিধা হবে। বাজারের ভিতরে উক্ত এলাকার ব্যবসায়ী ও হাটে আসা মানুষেরা সমস্যা থেকে রক্ষা পাবে। সেই সাথে অপরিকল্পিত স্থাপনা নির্মান ভেঙ্গে পরিকল্পিত ভাবে স্থাপনা নির্মান করে ব্যবসায়ীদের ও হাট করতে আসা মানুষেরা চলাচলে সুন্দর পরিবেশ সৃষ্টি করার দাবী জানান ইজাদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park