1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

রৌমারীতে পঁচা মাংস বিক্রির দায়ে জেল, দোকান সিলগালা

শৌখিন মিয়া রৌমারী সংবাদদাতা
  • প্রকাশের সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
কুড়িগ্রামের রৌমারীতে গরুর পঁচা মাংস ও মাংসে পুরাতন রক্ত মেখে বিক্রি করার দায়ে শফিকুল ইসলাম (২৯) নামের এক মাংস বিক্রেতাকে এক মাসের বিনাশ্রম জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সকাল ১০টার দিকে উপজেলা শহরের (শাপলা চত্বর) ভোলা মোড়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদ হাসান খান।
এ ছাড়া পচা মাংস বিক্রির অভিযোগে উপজেলার বড়াইকান্দি বাজারে মেহেদী মাংস ঘর নামক এক দোকান সিলগালা করেন ওই ম্যাজিষ্ট্রেট। অভিযুক্ত শফিকুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের নটানপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান জানান, গতকালের (রবিবার) জবাই করা গরুর মাংস ৫০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এছাড়া মাংসে পুরাতন রক্ত ব্যবহার হয়েছে।
সোমবার সকালে খবর পেয়ে তাৎক্ষণিক বিক্রেতা মাংসের দোকানে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শফিকুল ইসলামকে এক মাংস বিক্রেতাকে এক মাসের জেল দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, উপজেলার বড়াইকান্দি বাজারে পচা মাংস বিক্রির অভিযোগে শৌলমারী ইউনিয়নের পুরারচর এলাকার মৃত আব্দুস ছাত্তারের ছেলে রফিকুল ইসলাম নামের এক মাংস বিক্রেতার দোকানঘর সিলগালা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন- রৌমারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, রৌমারী থানার উপ-সহকারী পরিদর্শক ফাইসাল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park