1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

রাজশাহীতে পুলিশ একাডেমি থেকে এসপি তানভীর সালেহীন ইমন আটক

নিউজ বায়ান্ন ২৪ ডেস্ক-
  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে পুলিশ সুপার (এসপি) তানভীর সালেহীন ইমনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ডিবির একটি বিশেষ দল তাকে আটক করে ঢাকায় নিয়ে যায়।

ডিবি পুলিশ তার আটকের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, গুরুতর শৃঙ্খলাভঙ্গ এবং দুর্নীতির অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।

বাংলাদেশ পুলিশ একাডেমির একাধিক কর্মকর্তা জানান, সারদায় প্রশিক্ষণরত অবস্থায় ডিবির একটি দল হঠাৎ করেই এসে তাকে নিয়ে যায়। আটকের পর তাকে দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়।

ডিএমপির এক শীর্ষ কর্মকর্তা জানান, “এসপি তানভীর সালেহীন ইমনের বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ রয়েছে, যা তদন্তাধীন। তদন্তের স্বার্থে আপাতত বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।”

আটক এসপি ইমনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রাজশাহী ও ঢাকার পুলিশ মহলে এই ঘটনা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে পুলিশের উচ্চপর্যায় থেকে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park