1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

রাজনগর উপজেলায় পৃথক ঘটনায় দুটি খুন

মো. জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় পৃথক দুটি খুন হয়েছে। ছোট ভাইয়ের কুড়ালের আঘাতে বড় ভাই খুন ও ছুরিকাঘাতে অটোরিকশা চালক খুন হয়েছেন। এর মধ্যে একটি হত্যার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ২৬ ফেব্রুয়ারি ২০২৪ইং, সকাল ৯টার সময় উপজেলার উত্তরভাগ ইউনিয়নের হায়পুর গ্রামের আব্দুর রব মিয়ার ছেলে মোঃ হোসেন মিয়াকে (৩০) নিজ ঘরে তারই ছোট ভাই কলেজ ছাত্র আবুল হোসেন মুকিদ কুড়াল দিয়ে মাথায় আঘাত করে। এতে হোসেন গুরুতর আহত হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অস্থায় দুপুরে তিনি মৃত্যু বরণ করেন।
কী কারণে এ হত্যাকান্ড ঘটেছে বিষয়টি জানা যায়নি। এ বিষয়ে পরিবারের কেউ মুখ খুলছেন না।
তবে স্থানীয় একটি সূত্রে জানা যায়, নারীঘটিত কারণে উভয়ের মধ্যে বিরোধ চলছিলো। এ কারনেই তাকে হত্যা করা হতে পারে।
অপরদিকে, রাজনগরের মুন্সিবাজার ইউনিয়নের গয়াসপুর গ্রামের নোয়াব আলীর ছেলে সিএনজি অটোরিকশাচালক ছোয়াব আলীর (৪০) সাথে পাওনা টাকা নিয়ে একই ইউনিয়নের সোনাটিকি গ্রামের সাবেক ইউপি সদস্য সৈয়দ মনাফ আলীর ছেলে সৈয়দ কাশিম আলী (৩২) ও সৈয়দ কোহিনুর আলীর (২৭) বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছিল।
রবিবার রাত ১০টার সময় কিছু কেনাকাটা করতে মুন্সিবাজারে যান ছোয়াব আলীর ছেলে হৃদয় (২০)। এসময় উত্তরবাজার সিএনজি স্ট্যান্ড এলাকায় তাকে মারধর করে কোহিনুর ও কাশেমসহ আরো কয়েকজন। খবর পেয়ে হৃদয়ের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে যান। বিষয়টি নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে ছোয়াব আলীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে কোহিনুর ও কাশিমসহ তাদের সঙ্গীরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হলে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে হত্যাকান্ডের মূল হোতা কোহিনুর ও কাশিমকে রাতে আটক করা হয়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মির্জা মাজহারুল আনোয়ার বলেন- দুাট ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park