1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

যাত্রীবাহী বাস ঢুকে পড়লো দোকানে,আহত-১২

নোয়াখালী সংবাদদাতা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪
  • ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ছেড়ে দোকানের ভেতরে ঢুকে বাসযাত্রীসহ ১২ জন আহত হয়েছেন।  আহতদের মধ্যে ১০জনকে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছ।
আহতদের মধ্যে ৩জনের অবস্থা আশঙ্কাজনক। তারা হলেন, আবদুর রহীম (৫০), গোপাল আশ্চর্য (৫০) ও নজরুল ইসলাম (৩৫)।
বুধবার (১৭ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে উপজেলার বেগমগঞ্জ চৌরাস্তা টু সোনাইমুড়ী সড়কের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা সবুজ চৌধুরী বলেন, রাত পৌনে ৮টার দিকে সোনাইমুড়ী উপজেলা থেকে জেলা শহর মাইজদীগামী যাত্রীবাহী জননী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারায় নোয়াখালী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে। এরপর সড়কের পাশে থাকা মকুলের ফার্সেসী ও রশীদের মুদি দোকানে ঢুকে পড়ে। বাসটি দোকানে ঢুকে গেলে ওষুধ দোকান ও মুদি দোকান ভেঙে তছনছ হয়ে যায়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে দুই দোকানদারসহ ১২জন আহত হন। অপরদিকে,পল্লী বিদ্যুতের দুটি পিলার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইন বন্ধ আছে।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসীম কুমার জানান, আহত পাঁচজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য পাঁচজনকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, চৌমুহনী ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।  তবে এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করবে হাইওয়ে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park