1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

মৌলভীবাজার ৩-আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থনকারীর মৃত

মো. জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
দ্বাদশ সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম শহীদের সমর্থনকারীদের তালিকায় মৃত ব্যক্তির নাম পাওয়া গেছে। ফলে তদন্তের জন্য তার মনোনয়নপত্র স্থগিত রেখেছেন রিটার্নিং কর্মকর্তা।
সোমবার ০৪ নভেম্বর ২০২৩ ইং, সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মৌলভীবাজার-৩ ও ৪ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুর রহিম শহীদের দাখিল করা মোট ভোটারের এক শতাংশ সমর্থনকারীর স্বাক্ষর যাচাইকালে মৌলভীবাজার সদর উপজেলার কাশিমপুর এলাকার ভোটার বশির মিয়া ১১ মাস আগে মারা যান বলে জানা যায়। মৃত ব্যক্তি কীভাবে স্বাক্ষর করলেন, এ নিয়ে প্রশ্ন তোলেন সেখানে থাকা আইনজীবী ও অন্যান্য দলের প্রতিনিধিরা। এ ছাড়া, সমর্থনকারী জেলি বেগমের ভোটার ঠিকানায় ওই নামে কোনো ভোটার পাওয়া যায়নি। সমর্থনকারী বাছিত মিয়া নিজ এলাকায় অবস্থান করেন না, তিনি ঢাকার বাসিন্দা। এসব কারণে তার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. উর্মি বিনতে সালাম বলেন, আমরা তার বিরুদ্ধে নির্বাচনী আইন ও পরিপত্র অনুযায়ী ব্যবস্থা নেব। এর বাইরে আমাদের যাওয়ার সুযোগ নেই। আইনে যা আছে তা-ই হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনে মোট ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জিল্লুর রহমান, স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ রহিম সিআইপি, জাসদের আব্দুল মছব্বির, ওয়ার্কার্স পার্টির তাপস কুমার ঘোষ, জাতীয় পার্টির রুহুল আমিন ও মোঃ আলতাফুর রহমান, সাংস্কৃতিক মুক্তি জোটের ফাহাদ আলম, ইসলামী ফ্রন্টের আব্দুর রউফ, জাকের পার্টির মোহাম্মদ আব্দুল কাইয়ুম, এনপিপির আবু বক্কর ও স্বতন্ত্র প্রার্থী সাদেক আহমদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park