1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

মৌলভীবাজার চাঁদনী ঘাট বাসস্ট্যান্ডে পার্কিংয়ে থাকা বাসে আগুন

মো. জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট বাসস্ট্যান্ডে পার্কিং করা একটি বাস আগুনে পুড়ে গেছে।
বাসটির মালিক হেলাল মিয়া, তিনি গাড়ির মালিক হলেও নিজেই গাড়ি চালান। তিনি বলেন, এটাই তাঁর আয়ের উৎস। পাঁচ-ছয় বছর ধরে মৌলভীবাজার-কুলাউড়াসহ বাস মালিক সমিতির নির্ধারিত লাইনে গাড়িটি তিনি চালিয়ে আসছেন। প্রতিদিনের ন্যায় বাসটি বন্ধ করে আমি বাড়িতে চলে যাই। গত রাত সাড়ে ১১টার সময় শুনতে পাই আমার বাসে আগুন লেগেছে। রাতেই রওয়ানা দিয়ে রাত ১.৩০ মিনিটে এসে দেখি গাড়ির ভিতরের সবকিছু পুড়ে গেছে।
তিনি বলেন, প্রায় ছয় বছর আগে গাড়িটি কিস্তিতে কিনেছি। এই গাড়ির পিছনে প্রায় ২৫ লাখ টাকা খরচ করেছি। সব শেষ হয়ে গেলো।
তবে হেলপার রেজুর বরাত দিয়ে হেলাল মিয়া বলেন, রেজু প্রথমে দোকানে টিভি দেখছিলো। পরে সে দোকান থেকে ঘুমানোর জন্য কয়েল কিনে আসার সময় দেখে গাড়ির ভিতরে আগুন জ্বলছিলো। তখনই চিৎকার দিয়ে সবাইকে জানায়।
স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস বলছে, কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা যীশু তালুকদার জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে দেখেন আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। তাদের আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে নেভাতে গাড়ির পিছনের অংশ পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ির ভিতরে হেলপার ঘুমাচ্ছিলো কয়েল জ্বালিয়ে। সে খেয়াল না করে ঘুমিয়ে পড়ে। ততোক্ষণে আগুন ধরে যায়।
মৌলভীবাজার থানার ওসি (তদন্ত) মোঃ হুমায়ুন কবির জানান, কি কারণে বাসে আগুন লাগলো সেটা এখনো জানা যায়নি। তদন্ত চলছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হারুনুর রশীদ চৌধুরী জানান, সেখানে পুলিশের ১০-১২ জনের একটা দল ছিল। এবং যেখানে বাসটি পুড়েছে তার সামনে কয়েকটি দোকান ছিল তাই কারো পক্ষে আগুন লাগানো সহজ নয়। তবে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park