1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

মৌলভীবাজারে সাংবাদিকের মামলার স্বাক্ষীকে হত্যা করে লাশ গুম করার হুমকি

মো. জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৩২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সাংবাদিক আব্দুল বাছিত খানকে হত্যা চেষ্টা মামলার ৩নং স্বাক্ষিকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে গত সোমবার ২১ আগস্ট ২০২৩ইং, মৌলভীবাজারের পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেন মামলার স্বাক্ষী রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ছমদু মিয়ার ছেলে মোঃ খুরশেদ মিয়া।
পুলিশ সুপারের কাছে পাঠানো অভিযোগ সুত্রে জানা যায় গত ১৯ আগস্ট শনিবার রাত সাড়ে ১০ ঘটিকায় দেওড়াছড়া চা বাগানের চানপুর এলাকায় সাংবাদিক আব্দুল বাছিত খানকে হত্যা চেষ্টা মামলার ১নং আসামী বিষ্ণুপুর গ্রামের তাহির মিয়ার ছেলে আকলিছ মিয়া (৪০) গংরা তাকে গতিরোধ করে। আখলিছ মিয়া নিজেকে আওয়ামীলীগ এর বিভিন্ন পদ পদবী এবং জেলা উপজেলার বিভিন্ন সম্মানিত ব্যক্তিদের নাম ভাঙ্গিয়ে অপকর্ম ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
সাংবাদিককে হত্যা চেষ্টা মামলার অভিযোগ পত্রের খুরশেদ মিয়া ৩নং স্বাক্ষী এবং আখলিছ মিয়া ১নং আসামী হওয়াতে উক্ত মামলায় সাক্ষ্য প্রদান না করার সূত্র ধরিয়া বিভিন্ন ষড়যন্ত্র করে আসছেন।
মামলায় তিনি সাক্ষ্য প্রদান না করার নিমিত্তে উক্ত মামলায় তিনি কিছুই জানি না বলিয়া বর্ণিত মামলার বিচারিক আদালতে এফিডেভিট দাখিলের নিমিত্তে তাকে চাপ প্রদান করে আসছেন। আখলিছ মিয়ার এই প্রস্তাাবে রাজী না হলে তাকে খুন করিয়া ফেলার উদ্দেশ্যে আখলিছ মিয়া এবং রামচন্দ্রপুর গ্রামের মৃত মোবারক মিয়ার ছেলে আবুল মিয়া (৪৮) এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জন মিলে তাকে কালেঙ্গাঁর বাড়িতে যাওয়ার পথে পূর্ব হইতে ওৎ পেতে থাকা আখলিছ গংরা গতিরোধ করে তাকে ঘেরাও আক্রমন করে তাদের লিখিত এফিডেভিটে স্বাক্ষর প্রদান করার জন্য চাপ প্রয়োগ করেন। এতে তিনি অপরাগতা স্বীকার করলে আখলিছ মিয়া ও আবুল মিয়া গংরা ধারালো অস্র দিয়ে হত্যা চেষ্টা করে মেরে লাশ জঙ্গলে ফেলার হুমকি দেয়।
এ সময় আখিছ মিয়া ও আবুল মিয়া গংরা তার সাথে থাকা ব্যবসার প্রায় পৌনে ৩ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। তার হাল্লা চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হলে টাকা নিয়ে তারা বলতে থাকে মামলায় সাক্ষ্য প্রদান করলে বর্ণিত ভিকটিম সাংবাদিক আব্দুল বাছিত খানের মতো অবস্থায় পরিনত করিবে বলে হুমকি দিয়ে চলে যায়।
এ ব্যাপারে আকলিছ মিয়া গংদের বক্তব্য জানার জন্য একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park