1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

মৌলভীবাজারে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে ৯০টি সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ

মো জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
মৌলভীবাজারে বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে । “শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” এ প্রতিপাদ্যে নিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও মহিলা অধিদফতরের সহযোগিতায় সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ০৮ আগস্ট ২০২৩ইং, সকালে গণভবন থেকে মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সারাদেশে ৬৪ জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয় জেলা ও উপজেলা প্রশাসন কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদফতর।
মৌলভীবাজার প্রান্তে জেলা প্রশাসনের সভাকক্ষে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য মোঃ নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোঃ মনজুর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোঃ জালাল উদ্দিন মুর্শেদ চৌধুরী, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জামাল উদ্দিন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে ৯০ জন দরিদ্র নারীকে ৯০টা সেলাই মেশিন এবং ৬৫ জনকে ২ হাজার টাকা করে নগদ অর্থ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park